আন্তর্জাতিক

সন্তানকে বাঁচাতে সাপের ওপর ঝাঁপিয়ে পড়লেন মা

আন্তর্জাতিক ডেস্ক: দুই বছর বয়সী ছোট শিশু বাড়ির উঠানে খেলছিল, তার মা তখন সংসারের কাজে ব্যস্ত। এমন সময় পার্শ্ববর্তী জঙ্গল থেকে উঠানে প্রবেশ করে ৮ ফুট লম্বা কিং কোবরা সাপ।

শিশুটি কৌতূহলী হয়ে সাপটিকে ধরতে যায়। দৃশ্যটি চোখে পড়ে মায়ের। তিনি দৌড়ে গিয়ে সাপটির ওপর ঝাঁড়িয়ে পড়েন এবং শিশুসন্তানের প্রাণ বাঁচান।
শনিবার (৫ জুন) ভারতের ওড়িশা রাজ্যের ময়ূরভঞ্জ এলাকায় এ ঘটনা ঘটেছে।

সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস জানায়, অবুঝ শিশুটি আর একটু হলেই সাপটি ধরে ফেলত। এমন সময় শিশু সন্তানকে বাঁচাতে সাপটির ওপর ঝাঁপিয়ে পড়েন মা সাম্মিত গুচেইত। এ সময় চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে আসেন এবং বন বিভাগকে খবর দেন।

সাম্মিত গুচেইতের স্বামী আকিল মুজন্ডা জানান, যে বাড়ির গরুটিকে ধরতে ভয় পায়, সে সাপ জাপটে ধরেছে, এটা আশ্চর্যজনক।

এ বিষয়ে সাম্মিত গুচেইত সংবাদমাধ্যমকে বলেন, প্রথমে খুব ভয় পেয়ে গিয়েছিলাম। বাড়ির ভেতর কখনও এত বড় সাপ ঢোকেনি। আজ দেখি আমার দু’বছরের ছোট্ট ছেলেটা সাপটাকে খেলনা মনে করে ধরতে যাচ্ছিল।

তখন আর কোনও চিন্তা না করে সাপটাকে জাপটে ধরে ফেলি। সঠিক সময়ে বন দফরের কর্মীরা এসে পড়ায় খুব সুবিধা হয়। ওদের কাছে আমরা কৃতজ্ঞ।

এদিকে এই ঘটনায় ওই নারীর সাহসের প্রশংসা করেন স্থানীয় বনকর্মীরা।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে পাইপগান ও ডিস্ক ব্রেকের কুড়ালসহ ২ জন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়ি উপজেলায় দেশীয় তৈরি পাইপগান ও ডিস্ক ব্রেক দিয়ে তৈরি কুড়...

বন্ধ ছয় সুগার মিলের ব্যয় শত কোটি টাকা, ধ্বংস হচ্ছে মূল্যবান সম্পদ  

গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলার মহিমাগঞ্জে অবস্থিত রংপুর সুগার মিলস এক সময় উত্...

বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ-জ্বালানি নিশ্চিতের পরিকল্পনা: প্রধানমন্ত্রী

দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার...

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

পিরোজপুরে জেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। আজ রোববার (৯ আগস্ট...

লৌহজংয়ে মার্কেটে আগুন, রক্ষা পেল হাসপাতাল-ব্যাংক

মুন্সীগঞ্জের লৌহজংয়ে একটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ফায়ার সার্ভিসের দ...

দূষিত শহরের তালিকায় শীর্ষে লাহোর, ২৭তম ঢাকা

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ শীর্ষে রয়েছে পাকিস্তানের রাজধানী লাহোর।...

ফারাক্কা চুক্তি নবায়নে পানির ন্যায্য হিস্যা নিশ্চিত করা হবে: পানিসম্পদমন্ত্রী

রাজনৈতিকভাবে ফারাক্কা চুক্তি নবায়নের পাশাপাশি ভারতের কাছ থেকে পানির ন্যায্য হ...

টিভিতে আজ যত খেলা

বাংলাদেশের এইচপি দল ও মালয়েশিয়ার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ আজ। এছাড়া দ্য হানড...

বাবার শেষ বিদায়ে মেসি

দীর্ঘদিন অসুস্থ থাকার পর বাবা হোর্হে মেসির মৃত্যুর পর শেষ বিদায়ে অংশ নিয়েছেন...

এসএসসি ও সমমানের ফল প্রকাশ আজ

চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফল আজ সোমবার (১০ আগস্ট) সকাল ১০টায় প্রকাশ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা