আন্তর্জাতিক

বিশ্বের বেশি বয়সী নারী নিলো করোনা টিকা

আন্তর্জাতিক ডেস্ক: বর্তমানে বিশ্বের সবচেয়ে বয়সী নারী জাপানের কানি তানাকা গিনেস বুক তথ্য অনুযায়ী। তার বয়স ১১৮ বছর। কিন্তু সম্প্রতি ১২৪ বছর বয়সী এক নারীর সন্ধান পাওয়া গেছে। তার নাম রেহতী বেগম। বাড়ি কাশ্মীরের বরমুলায়।

বয়স কোনো বিষয় নয়। নিজের চেষ্টা থাকলে সব কিছুকেই জয় করা সম্ভব। ভারত নিয়ন্ত্রিত জম্মু-কাশ্মীরের ১২৪ বছর বয়সী বৃদ্ধা সেটাই যেন প্রমান করলেন। করোনার টিকা নিয়ে তার গ্রামের বেশিরভাগ মানুষেরই তেমন কোনো আগ্রহ নেই।

তবে তিনি টিকা নেয়ার পর এখন অনেকেই এ বিষয়ে ইতিবাচক হয়ে উঠেছেন। সম্ভবত তিনিই ভারতের এমনকি বিশ্বের সবচেয়ে বয়স্ক নারী যিনি নির্ভয়ে করোনার টিকা নিয়েছেন।

জম্মু কাশ্মীরের বারামুলা জেলায় বুধবার ৯ হাজারের বেশি মানুষকে করোনাভাইরাসের টিকা দেয়া হয়েছে। সেখানেই উত্তর কাশ্মীরের ওই বৃদ্ধাকে টিকা দেয়া হয়। যদিও সংশ্লিষ্ট মেডিক্যাল অফিসারের সামনে তার বয়সের কোনও নথি দাখিল করা সম্ভব হয়নি। তবে তিনি নিজের বয়স ১২৪ বলেই দাবি করেছেন।

ওই অঞ্চলের মোট ২০টি জেলায় টিকার কার্যক্রম চলছে।

শ্রাকওয়ারা ব্লক ওয়াগোরার রেহতি বেগম নামের ওই নারী ডোর-টু-ডোর -এর আওতায় করোনা ভ্যাকসিনের প্রথম ডোজ নেন। তিনি এখন অনেকের কাছেই অনুপ্রেরণা।

জম্মু-কাশ্মীরের তথ্য ও জনসংযোগ বিভাগ এ বিষয়ে একটি টুইট করেছে। মূলত ওই টুইট থেকেই এই ঘটনা সামনে আসে। কর্মকর্তারা বলছেন, তার বয়সের তথ্য় সঠিক হলে তিনি রেকর্ড গড়তে চলেছেন। এদিকে করোনায় বিপর্যস্ত ভারতে আবারও একদিনে মৃত্যু তিন হাজার ছাড়িয়েছে। গত ২৪ ঘণ্টায় দেশটিতে করোনা আক্রান্ত হয়ে ৩ হাজার ৩৮০ জনের মৃত্যু হয়েছে। এনিয়ে দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৩ লাখ ৪৪ হাজার ৮২ জন।

তবে একই সময়ে শনাক্তের সংখ্যা কমেছে। ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ১ লাখ ২০ হাজার ৫২৯ জন। এ নিয়ে ভারতে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২ কোটি ৮৬ লাখ ৯৪ হাজার ৮৭৯ জন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

মাদক ও সন্ত্রাসমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে চট্টগ্রামে র‌্যালি ও সমাবেশ

চট্টগ্রামের পশ্চিম বাকলিয়ার সৈয়দ শাহ রোড এলাকাকে অপরাধমুক্ত ও নিরাপদ রাখার...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

ট্রাম্পের ভয়ে লুক্সেমবার্গের নাগরিকত্ব নিচ্ছেন আমেরিকানরা

যুক্তরাষ্ট্রের রাজনৈতিক পরিস্থিতি ও ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তার কারণে ইউরোপের ছোট...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা