আন্তর্জাতিক
যুদ্ধবিরতির ১০ দিন যেতে না যেতেই

ইসরায়েলে দূতাবাস খুলল আমিরাত

আন্তর্জাতিক ডেস্ক: দখলদার ইসরায়েলি বাহিনীর সঙ্গে ফিলিস্তিনি প্রতিরোধ গোষ্ঠী হামাসের যুদ্ধবিরতি শুরুর মাত্র ১০ দিনের মাথায় তেল আবিবে দূতাবাস খুলল সংযুক্ত আরব আমিরাত।

রোববার (৩০মে) আনুষ্ঠানিকভাবে ইসরায়েলে দূতাবাস চালু করেছে দেশটি।

জানা যায়, গত ২৫ বছরের মধ্যে আরব বিশ্বের প্রথম দেশ হিসেবে ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন করল আমিরাত। সবশেষ ১৯৯৬ সালে ইসরায়েলিদের সঙ্গে আনুষ্ঠানিকভাবে সম্পর্ক গড়েছিল জর্ডান।

এরপর গত দুই যুগ ধরে আর কোনো আরব দেশ ইসরায়েলের সঙ্গে সরাসরি সম্পর্ক করেনি, যদিও তাদের অনেকে গোপনে বা পরোক্ষভাবে সম্পর্ক বজায় রেখেছে বলে অভিযোগ রয়েছে। গত আগস্টে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ইসরায়েলের সঙ্গে সম্পর্ক স্বাভাবিকীকরণ চুক্তি সই করে সংযুক্ত আরব আমিরাত। এরপর চলতি বছরের শুরুতেই ইসরায়েলি রাজধানী তেল আবিবে দূতাবাস স্থাপনের আনুষ্ঠানিক অনুমোদন দেয় আমিরাতের মন্ত্রিসভা।

গত ফেব্রুয়ারিতে ইসরায়েলে নিযুক্ত সংযুক্ত আরব আমিরাতের প্রথম রাষ্ট্রদূত হিসেবে শপথ নেন মোহাম্মদ মাহমুদ আল-খাজা।

আবুধাবির কাসর আল ওয়াতান প্রাসাদে তাকে শপথবাক্য পাঠ করান আমিরাতের ভাইস-প্রেসিডেন্ট ও দুবাইয়ের শাসক শেখ মোহাম্মদ বিন রশিদ আল-মাকতুম। শপথ অনুষ্ঠানে রশিদ আল-মাকতুম রাষ্ট্রদূত খাজার উদ্দেশে বলেন, আপনাকে আমিরাত-ইসরায়েলের মধ্যে সম্পর্ক আরও গভীরতর করার লক্ষ্যে কাজ করতে হবে। এমনভাবে কাজ হতে হবে যেন আমিরাত ও ইসরায়েলের মধ্যে শান্তি, সহাবস্থান ও ধৈর্য্যের সংস্কৃতি আরও বিকশিত হয়।

আরব দেশগুলোর সঙ্গে দীর্ঘদিন ধরেই সম্পর্ক খারাপ ছিল ইসরায়েলের। এর মূল কারণ ফিলিস্তিন ইস্যু।

তবে ট্রাম্প প্রশাসনের তৎপরতায় সেই অবস্থান থেকে সরে গত বছর ইসরায়েলিদের সঙ্গে সম্পর্ক গড়ে আমিরাত, বাহরাইন, মিসর, মরক্কোর মতো মুসলিম দেশগুলো। ইতোমধ্যে আবুধাবিতে দূতাবাস চালু করেছে ইসরায়েল। সেখানে ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত হিসেবে কাজ শুরু করেছেন এইতান নায়েহ নামে এক কূটনীতিক।

সম্প্রতি অবরুদ্ধ গাজা উপত্যকায় ফিলিস্তিনের ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে দখলদার ইসরায়েলের ১১ দিনব্যাপী রক্তক্ষয়ী যুদ্ধ হয়েছে। এসময় ইসরায়েলের যুদ্ধাপরাধ বিষয়ে তদন্তের অনুমোদন দিয়েছে জাতিসংঘের মানবাধিকার পরিষদ। অ্যামনেস্টি ইন্টারন্যাশনালও যুদ্ধাপরাধের জন্য ইসরায়েলকে অভিযুক্ত করেছে।

টানা ১১ দিনের ওই আগ্রাসনে ইসরায়েলের হামলায় ফিলিস্তিনে অন্তত ২৫৪ জন প্রাণ হারিয়েছেন, এদের মধ্যে ৬৬ শিশুও রয়েছে। আহত হয়েছেন প্রায় দুই হাজার বেসামরিক মানুষ। আর ফিলিস্তিনিদের পাল্টা হামলায় ইসরায়েলে মারা গেছেন ১২ জন।

সূত্র: পার্স টুডে, ওয়াম, আল জাজিরা

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নজরুল জয়ন্তী উপলক্ষে কুমিল্লায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতা শুক্রবার

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মোৎসব উদযাপনের অংশ...

মুন্সিগঞ্জে দাদা-দাদির কবরের পাশে চিরনিদ্রায় শায়িত শিশু রামিসা

রাজধানীর মিরপুরের পল্লবীতে ধর্ষণের পর নির্মম হত্যা...

হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু

হাম ও হামের উপসর্গে সর্বশেষ ২৪ ঘণ্টায় দেশে আরও ৭ শ...

নারায়ণগঞ্জে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মাটি কাটা নিয়ে দ্বন...

ঘণ্টার পর ঘণ্টা কেঁদেছি, দলে জায়গা পেয়ে বললেন নেইমার

দীর্ঘ প্রায় তিন বছর পর ব্রাজিল জাতীয় দলের জার্সিতে...

স্বাধীন ঐক্যবদ্ধ সম্পাদকীয় প্লাটফর্ম গড়ার আহ্বান শীর্ষ সম্পাদকদের

বাংলাদেশের শীর্ষস্থানীয় সংবাদপত্রের সম্পাদকরা বৃহস...

রামিসা হত্যা: ক্ষোভে ফুঁসে উঠছে সর্বস্তরের মানুষ

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী আট বছরের...

টিকে থাকল নিউটনের মহাকর্ষ সূত্র

মহাবিশ্বের দূরবর্তী গ্যালাক্সি ক্লাস্টার বা ছায়াপথ...

‘চিৎকার শুনেছিলাম, সেটা যে আমার মেয়ে বুঝতে পারিনি’

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণ ও হত্যার ঘটনায় ত...

দ্রুততম সময়ে রামিসা হত্যার চার্জশিট দেওয়া হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণির ছাত্রী শিশু রামি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা