আন্তর্জাতিক

পেঁয়াজ থেকে ছড়াচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস!

আর্ন্তজাতিক ডেস্ক: করোনাভাইরাসের কারণে সারা বিশ্বের এখন টালমাটাল অবস্থা। এক করোনায় রক্ষা নেই। তার ওপর দোসর জুটেছে ব্ল্যাক ফাঙ্গাস।

ইতোমধ্যেই ভারতে এই ফাঙ্গাসে লোকজনের আক্রান্ত হওয়ার ঘটনায় উদ্বেগ বেড়েছে। কিন্তু ঠিক কীভাবে শরীরে বাসা বাঁধছে এই ফাঙ্গাস? লোকমুখে ছড়াচ্ছে নানা গুঞ্জন। কোনটা সত্য? কোনটা মিথ? সোশ্যাল মিডিয়ায় উপচেপড়া একের পর এক তথ্যে বিভ্রান্ত হচ্ছে সাধারণ মানুষ। আর এর কেন্দ্রবিন্দুতে রয়েছে ফ্রিজে রাখা পেঁয়াজ।

সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় একটি পোস্ট ভাইরাল হয়। সেখানে উল্লেখ করা হয়, ফ্রিজে রাখা পেঁয়াজ থেকে ছড়িয়ে পড়ছে ব্ল্যাক ফাঙ্গাস। দ্রুত ছড়িয়ে পড়া এই পোস্ট ভয় ধরিয়েছে সাধারণ মানুষের মধ্যে। এই পোস্টে দাবি করা হচ্ছে, পেঁয়াজের ওপর অনেক ক্ষেত্রে একটি কালো আস্তরণ পড়ে। সেটিই হচ্ছে ব্ল্যাক ফাঙ্গাস।

দীর্ঘদিন ফ্রিজে রাখা পেঁয়াজ থেকেই ব্ল্যাক ফাঙ্গাস ছড়াচ্ছে বলে দাবি করা হয়েছে ওই পোস্টে। বলা হচ্ছে, যদি কেউ এই বিষয়টি নিয়ে অসচেতন থাকে, তবে ফাঙ্গাসের আক্রমণ থেকে তাকে কেউ রক্ষা করতে পারবে না। খাবারের মধ্যে দিয়ে খুব সহজেই ফাঙ্গাস পৌঁছে যাবে আপনার শরীরে।

বাস্তবতা

ইন্টারন্যাশনাল সেন্টার ফর জেনেটিক ইঞ্জিনিয়ারিং অ্যান্ড বায়োটেকনোলজির একজন বিজ্ঞানী নাসিম গউর। তিনি বলেন, ‘ফ্রিজের ভেতর এবং ভেজা দেওয়ালে কিছু ব্যাকেটরিয়ার জন্ম হয়। যেমন ব্যাসিলাস এবং অ্যাসিনেটোব্যাক্টর‌; যেগুলো খাবারের সঙ্গে শরীরে প্রবেশ করছে। এতে কিছু অসুখ হতে পারে। কিন্তু তার সঙ্গে ব্ল্যাক ফাঙ্গাসের কোনও সম্পর্ক নেই।’

যুক্তরাষ্ট্রের কৃষি দফতরের তরফে জানানো হয়েছে, পেঁয়াজের মধ্যে রয়েছে অ্যাসপারগিলাস নিগার নামের একটি ফাঙ্গাস। যেটি সাধারণত মাটিতে থাকে। এর সঙ্গেও ব্ল্যাক ফাঙ্গাসের কোনও মিল নেই।

একইসঙ্গে জবলপুরের সেন্টার ফর মেডিক্যাল মাইকোলজি ফাঙ্গাল ডায়গনস্টিক অ্যান্ড রিসার্চের ডা. শেস আর নাওয়াঙ্গে বলেন, ‘মিউকরমাইকোসিস অর্থাৎ ব্ল্যাক ফাঙ্গাস একটি দুলর্ভ জাতীয় ফাঙ্গাল ইনফেকশন। একাধিক কোমরবিডিটি যুক্ত ব্যক্তি অথবা একটি রোগের প্রতিরোধে দীর্ঘদিন হাই ডোজের ওষুধ অথবা ইনজেকশন নিতে নিতে দুর্বল হয়ে পড়া রোগীদেরই এই মিউকরমাইকোসিস বেশি আক্রমণ করে।’

তিনি বলেন, ‘পেঁয়াজে থাকা ফাঙ্গাস কিন্তু অত্যন্ত সাধারণ এবং সবসময়ই পরিবেশের মধ্যে থাকতে পারে।’ চণ্ডীগড়ের সরকারি হাসপাতালে মাইক্রোবাইলজি বিভাগের অধ্যাপক ডা. অরুণালোক চক্রবর্তী বলেন, ‘ফ্রিজে কখনোই মিউকরমাইকোসিসের ফাঙ্গাস বেঁচে থাকতে পারে না। রঙয়ের ভিত্তিতে কখনও ফাঙ্গাসকে চিহ্নিত করা যায় না।’

সূত্র:ইন্ডিয়া টাইমস।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা