রেখা কৃষ্ণা
আন্তর্জাতিক

মৃত্যুর আগে করোনা রোগীকে কালেমা শোনালেন হিন্দু ডাক্তার

আন্তর্জাতিক ডেস্ক : রেখা কৃষ্ণা কেরালার তিরুবনন্তপুরমের পলাক্কড় জেলার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসক হিসেবে কর্মরত। প্রাণঘাতী করোনাভাইরাসের ভয়াবহ দুঃসময়ে সম্প্রীতির অনন্য নজির তৈরি করেছেন তিনি।

সূত্রের খবর, সেই হাসপাতালে ভেন্টিলেটর সাপোর্টে ভর্তি ছিলেন এক মুসলিম নারী। মৃত্যুপথযাত্রী তিনি। তাকে কার্যত হাতছানি দিয়ে ডাকছে মৃত্যু। কিন্তু চিকিৎসকের মনে হয়েছিল কিছু যেন খুঁজছেন ওই রোগী।

আর কালবিলম্ব করেননি ওই চিকিৎসক। ওই রোগীর কানে কানে ডা. কৃষ্ণা শোনালেন ইসলাম ধর্মের পবিত্র কালেমা- লা ইলাহা ইল্লাল্লাহু, মুহাম্মাদুর রসুলুল্লাহ। তারপর তিনি দেখেন এক সুন্দর প্রশান্তি ওই রোগীর মধ্যে। শেষ নিঃশ্বাস ত্যাগ করার সময়তেও এই প্রশান্তি লক্ষ্য করেন চিকিৎসক।

এরপরই ওই চিকিৎসক তারই এক সহকর্মীর সঙ্গে গোটা বিষয়টি আলোচনা করেন। ওই সহকর্মী সোশ্যাল মিডিয়ার মাধ্যমে বিষয়টি সকলের কাছে তুলে ধরেন। ভাইরাল হয় এই ঘটনা।

সম্প্রীতির প্রতীক হিসেবে তাকে প্রশংসায় ভরিয়ে দেয় নেট দুনিয়া। কিন্তু তারপরেও একটি প্রশ্ন থেকেই যায়, ওই বিশেষ সময়ে চিকিৎসক জানলেন কী করে যে কলমা পড়তে হবে।

সেই প্রশ্নের উত্তরে ওই চিকিৎসক বলেন, ‘আমি জন্মেছি ও বড় হয়েছি দুবাইতে। মুসলিমদের নানা প্রথা সম্পর্কে আমি অবহিত। আমি এরকম একটি পরিবেশে বড় হয়েছি যেখানে সমস্ত বিশ্বাসকে মর্যাদা দেওয়া হয়। ’

তিনি বলেন, ‘আমি আমার কর্তব্য করেছি। এটা কোনও ধর্মীয় আচার পালন করিনি, শুধু মানবিকতার কাজ করেছি। ’ অপর এক চিকিৎসক বলেন, ‘অনেকেই শেষ সময়ে কাছের মানুষদের দেখতে চান। তবে ডা. কৃষ্ণা যা করেছেন তা প্রশংসার দাবি রাখে। ’

বিদ্বজনেদের মতে, সাধারণত রোগীর অন্তিম সময়ে নিকট আত্মীয়রা বা ধর্মীয় শিক্ষকরা এই ধরনের প্রথা পালন করেন। এক্ষেত্রে অনন্য নজির তৈরি করেছেন ওই চিকিৎসক।

ইসলামিক স্কলার আব্দুল হামিদ ফয়জল বলেন, ‘মন ছুঁয়ে যাওয়া কাজ করেছেন চিকিৎসক। চিকিৎসকরাই তো সম্প্রীতির প্রতীক। তার এই মহান আচরণ অনেক কিছু শিক্ষা দেবে। ’

সূত্র: হিন্দুস্তান টাইমস, নিউ ইন্ডিয়ান এক্সপ্রেস

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নোবিপ্রবিতে শিক্ষক দম্পতির বিরুদ্ধে মার্ক টেম্পারিংয়ের অভিযোগ

নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) পরিসংখ্যান...

ড. জন লি লিগ্যাসি অ্যাওয়ার্ডের জন্য নির্বাচিত বাংলাদেশি শিক্ষাবিদ

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বাংলাদেশি ইন্টারন্যাশনাল স্টুডেন্টস অ...

‘ভুতুড়ে’ বিদ্যুৎ বিলে দিশেহারা গ্রাহক

দেশের বিভিন্ন এলাকায় প্রি-পেইড ও স্মার্ট বিদ্যুৎ মিটারের গ্রাহকদের মধ্যে অস্...

ঝালকাঠিতে কবি স্মরণ, যুক্ত ছিলেন তারেক রহমান

জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে ঝালকাঠিতে ভিডিও কনফারেন্স এর...

বিদেশ-ফেরত কর্মীদের পুনর্বাসনে সমন্বিত উদ্যোগের আহ্বান

মুন্সীগঞ্জে বিদেশ-ফেরত কর্মীদের টেকসই পুনরায় একত্রীকরণ, কর্মসংস্থান সৃষ্টি এব...

তৃতীয় বিয়েতে আমির, অতিথি দুই সাবেক স্ত্রী

বলিউড তারকা আমির খান আবারও নতুন জীবনে পা রাখতে চলেছেন। আগামী ৫ জুলাই প্রেমিকা...

হামে ২৪ ঘণ্টায় আরও ৫ শিশুর মৃত্যু

দেশে হামের সংক্রমণ উদ্বেগজনক হারে বাড়ছে, আর এর প্রভাব সবচেয়ে বেশি পড়ছে শিশুদে...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

খামেনির দাফন ঘিরে ৭ দিনের কর্মসূচি

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির দাফনকে কেন্দ্র করে সপ্তাহজু...

লঘুচাপে বাড়ছে বৃষ্টি, ৪ জেলায় বন্যার শঙ্কা

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় সৃষ্ট লঘুচাপের প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা