আন্তর্জাতিক

আসচ্ছে নতুন ড্রোন ‘গাজা’

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দ্বিতীয় বৃহত্তম দেশ ইরান বৃহৎ আকারের নতুন একটি ড্রোন উন্মোচন করেছে।

শুক্রবার (২১ মে) সামনে আনা এই ড্রোনের নাম দেওয়া হয়েছে ‘গাজা’। ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার নামে এটির নামকরণ করেছে তেহরান।

ইরানের ইসলামিক রেভ্যুলেশনারি গার্ড বাহিনী (আইআরজিসি) অ্যারোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, বড় আকৃতির কৌশলগত ড্রোন গাজা উন্মোচনের মধ্য দিয়ে দেশের ড্রোন শক্তি আরও অনেক বেড়ে গেছে।

তিনি আরও বলেন, এই ড্রোন একটানা ৩৫ ঘণ্টা আকাশে উড়তে পারবে। ৩৫ হাজার ফুট ওপর দিয়ে উড়ে গিয়ে ৫০০ কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত হানতে সক্ষম এই ড্রোন।

এছাড়া অভিযান পরিচালনার সময় গাজা ড্রোনটি একসঙ্গে ১৩টি বোমা বহন করতে সক্ষম। আগামী কয়েক মাসের মধ্যেই এই ড্রোনের কয়েকটি পরীক্ষা সম্পন্ন করে তা সামরিক বাহিনীতে যুক্ত করা হবে বলেও জানান তিনি।

টানা ১১ দিন যুদ্ধের পর গাজায় ইসলামি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে সম্মতি এবং কার্যকরের দিনই ইরান ‘গাজা’ নামের এই ড্রোনটি উন্মোচন করল।

ইসরায়েলি দখলদারিত্বের বিরুদ্ধে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধাদের সংগ্রামে প্রথম থেকেই সমর্থন ও সহযোগিতা দিয়ে আসছে তেহরান।

টানা ১১ দিন যুদ্ধের পর গত শুক্রবার ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাস ও ইসরায়েলের মধ্যে যুদ্ধবিরতি কার্যকর হয়েছে। শুক্রবার স্থানীয় সময় রাত ২টায় এই যুদ্ধবিরতি কার্যকর হয়।

যুদ্ধে ইসরায়েলের বিরুদ্ধে জয়লাভে হামাস-সহ প্রতিরোধ যোদ্ধাদের ইতোমধ্যেই অভিনন্দন জানিয়েছে ইরান।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

শেরওয়ানির জন্য থামল ফ্লাইট, তদন্তে কর্তৃপক্ষ

ঢাকা থেকে চট্টগ্রামগামী একটি অভ্যন্তরীণ ফ্লাইটে ঘটেছে অস্বাভাবিক এক ঘটনা। উড্...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা