আন্তর্জাতিক

২১ ঘণ্টা ঘরে পড়ে রইল মৃতদেহ

আন্তর্জাতিক ডেস্ক: ভারত করোনায় টালমাটাল। গত কয়েক দিনে বারবার অভিযোগ এসেছে করোনায় মৃতদের দেহ সৎকার নিয়ে। এই ঘটনা ভারতের পশ্চিমবঙ্গের বেহালায়। করোনা আক্রান্তের মৃতদেহ রোববার থেকে ঘরে পড়ে ছিল। অসহায়ভাবে দেখছেন বাবা।

ছেলের দেহ সৎকারের কোনো ব্যবস্থা হয়নি। অবশেষ ২১ ঘণ্টা মিলল সমাধান।

জানা গেছে, বেহালার বৈশালীপাড়ার একটি বাড়িতে রোববার থেকে পড়ে ছিল এক কোভিড আক্রান্তের মৃতদেহ। ২১ ঘণ্টা পার হয়ে যাওয়ার পরও তা সৎকারের কোনো ব্যবস্থা হয়নি। এমন অভিযোগই সামনে আসছে।

প্রতিবেশীদের অভিযোগ, প্রবীর চট্টোপাধ্যায় নামে ৪৫ বছর বয়সী এক ব্যক্তির মৃতদেহ রোববার বিকেল ৩টা থেকে তার বাড়িতেই পড়ে রয়েছে। গত বুধবার তার করোনা ধরা পড়ে। পুরসভা ও পুলিশকে খবর দিলেও কেউ মৃতদেহ সৎকারের জন্য নিতে আসেনি। রোববার থেকে ছেলের মৃতদেহ আগলে ছিলেন তার বাবা।

করোনা আক্রান্তের মৃতদেহ পড়ে থাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এলাকায়।

অবশেষে সোমবার দুপুর ১২টার পর সেই দেহ নিয়ে যায় পুরসভার গাড়ি।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

গুম বিষয়ক প্রস্তাবিত আইন ভিকটিমের সরাসরি ন্যায়বিচার পাওয়ার পথ সুগম করবে: - স্বরাষ্ট্রমন্ত্রী

ঢাকা, ১৪ ভাদ্র (২৯ আগস্ট): প্রস্তাবিত ‘গুম প্রতিরোধ ও প্রতিকার আইন ২০২৬...

হবিগঞ্জের মাধবপুর মুক্তিযোদ্ধা চত্বর থেকে জাতীয় চার নেতার মুরাল অপসারণ

হবিগঞ্জের মাধবপুর উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের জগদীশপুর মুক্তিযোদ্ধা চত্বর থেক...

গুম-খুন, জুলাই শহীদ ও আহত পরিবারকে সরকারি চাকরি

গুম-খুনের শিকার এবং জুলাই অভ্যুত্থানে শহীদ ও আহত পরিবারের ৭৪ সদস্যকে চাকরির ন...

শ্রীনগরের উমপাড়ায় শুরু হলো ‘তৈ তৈ রেস্তোরাঁ এন্ড পার্টি সেন্টার’

*পদ্মা ও আড়িয়াল বিলের তাজা মাছ, দেশি হাঁসের নানা পদ—ভোজনরসিকদের জন্য নত...

রাতের আঁধারে সাবেক সচিবের জায়গা দখলের অভিযোগ

নোয়াখালীর কবিরহাট উপজেলায় সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সাবেক অতিরিক্ত সচিব মো.ইসমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা