আন্তর্জাতিক

বুধবার মুখ্যমন্ত্রী পদে শপথ নিচ্ছেন মমতা 

আন্তর্জাতিক ডেস্ক:তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে তৃতীয়বারের মতো পশ্চিমবঙ্গের ক্ষমতায় বসছেন। তিনি নতুন সরকারের মুখ্যমন্ত্রী হিসেবে আগামী বুধবার (৫ মে) শপথ নেবেন।

সোমবার (৩ মে) বিকেলে তৃণমূল ভবন থেকে বৈঠক শেষে শপথ গ্রহণের জন্য এই দিন ধার্য করা হয় বলে জানিয়েছেন তৃণমূল মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

আনন্দবাজার পত্রিকার প্রতিবেদনে বলা হয়েছে, কালীঘাটে সংবাদ সম্মেলনের পরে তৃণমূল কার্যালয়ে পরিষদীয় দলের সঙ্গে আলোচনায় বসেন মমতা ব্যানার্জি। বৈঠকের পর সাংবাদিকদের সামনে এসে সিদ্ধান্ত জানান মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়।

তিনি জানান, মমতাই পরিষদীয় দলের নেত্রী নির্বাচিত হয়েছেন। বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, আগামী ৫ মে শপথ নেবেন মমতা। তারপর ৬ ও ৭ মে বাকি বিধায়করা শপথ নেবেন।

পার্থ আরও জানান, বৈঠকে সিদ্ধান্ত হয়েছে, বিধানসভার স্পিকার হবেন বিমান বন্দ্যোপাধ্যায়ই। স্পিকার নির্বাচনের দিন দায়িত্ব পালন করবেন সুব্রত মুখোপাধ্যায়। কারা মন্ত্রী হবেন সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত নেয়া হয়নি। কারা মন্ত্রী হবেন সেটা মমতা ঠিক করবেন।

সোমবার বিকেলে তৃণমূল ভবনে আসেন মমতা ব্যানার্জি। তিনি নির্বাচিত জনপ্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে মমতাকে বিধানসভার পরিষদীয় দলের দলনেত্রী নির্বাচিত করেন জয়ী বিধায়করা।

এছাড়া বৈঠকে বিমান বন্দ্যোপাধ্যায়কে ‘প্রোটেম স্পিকার’ হিসেবে নির্বাচিত করা হয়। তাকেই বিধানসভার অধ্যক্ষ পদে বসানোর প্রস্তাব দেয়া হতে পারে বলে জানিয়েছেন তৃণমূল মহাসচিব। আগামী ৬ মে ‘প্রোটেম স্পিকার’ হিসেবে বিধায়কদের শপথবাক্য পাঠ করাবেন বিমান। আর তার হাতে সুব্রত মুখোপাধ্যায় দায়িত্ব তুলে দেবেন।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

নিউইয়র্ক টাইমসের নির্বাহীকে গুলি করে হত্যা

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় দ্য নিউইয়র্ক টাইমসের এক শীর্ষ নির্বাহীকে গু...

জাতিসংঘে ভারতের স্থায়ী সদস্যপদ চায় রাশিয়া

জাতিসংঘ নিরাপত্তা পরিষদে (ইউএনএসসি) ভারতের স্থায়ী সদস্যপদের দাবির প্রতি আবার...

সাংবাদিক হলেন রাজা!

উগান্ডার ঐতিহাসিক তোরো রাজ্যে দীর্ঘ পারিবারিক বিরোধ ও নানা নাটকীয়তার অবসান ঘ...

‘অন্তরঙ্গ দৃশ্য ফাঁস হওয়ার ভয় থাকে’

অন্তরঙ্গ দৃশ্যে অভিনয় করা এবং পরবর্তীতে তা সামাজিক যোগাযোগমাধ্যম বা ইন্টারনেট...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা