আন্তর্জাতিক

নাইজারে বন্দুকধারীদের হামলা, নিহত ১৬ সেনা

আন্তর্জাতিক ডেস্ক: অজ্ঞাত বন্দুকধারীদের হামলায় নাইজারে ১৬ সেনা সদস্য নিহত হয়েছেন। হামলায় আহত হয়েছেন আরও ৬ সেনা।

শনিবার (২মে) দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় মালিয়ান সীমান্তের কাছে বিকেলে এই ঘটনা ঘটে। এছাড়া অপর এক সেনা সদস্যকে হামলাকারীরা অপহরণ করে নিয়ে গেছে বলেও জানিয়েছে তুর্কি বার্তাসংস্থা আনাদোলু এজেন্সি।

নাম প্রকাশ না করার শর্তে রোববার (২ মে) রাতে দেশটির এক নিরাপত্তা কর্মকর্তা আনোদালু’কে জানান, শনিবার বিকেলে নাইজারের তাহৌয়া অঞ্চলের টিলিয়া নামক এলাকার একটি সেনা তল্লাশি চৌকিতে এই হামলার ঘটনা ঘটে।

তিনি বলেন, অজ্ঞাত বন্দুকধারীরা মোটরসাইকেলে এসে নাইজার ন্যাশনাল গার্ডের তল্লাশি চৌকিতে হামলা চালায়। এতে সেনাবাহিনীর দুটি সামরিক যান পুরোপুরি ধ্বংসপ্রাপ্ত হয় এবং অপর একটি সামরিক যান নিয়ে যায় হামলাকারীরা।

রোববার বিকেলের এই হামলা কারা চালিয়েছে তা এখনও পরিষ্কার না হলেও এলাকাটিতে আল কায়েদা ও ইসলামিক স্টেটের (আইএস) মতো জঙ্গি গোষ্ঠীগুলোর আধিপত্য রয়েছে।

রয়টার্স জানিয়েছে, গত মার্চ মাসে তাহৌয়া এলাকায়ই অজ্ঞাত বন্দুকধারীদের পর পর কয়েকটি হামলায় কমপক্ষে ১৩৭ জন বেসামরিক মানুষ নিহত হয়েছিলেন।

২০১৭ সাল থেকে পশ্চিম আফ্রিকার দেশ নাইজারের টিল্লাবেরি ও তাহৌয়া অঞ্চলটিতে এ ধরনের হামলার ঘটনা ঘটে আসছে এবং এ কারণে অঞ্চল দু’টিতে জরুরি অবস্থা জারি রয়েছে।

সূত্র: আনাদোলু, রয়টার্স

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারী মহিলা কলেজে পাল্টাপাল্টি কর্মসূচি, শিক্ষার পরিবেশ ব্যাহত 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার "কাজী সিরাজুল ইসলাম মহিলা কলেজে" সাময়িক...

প্রতিরক্ষা মতবিনিময় সভা শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান

চেক রিপাবলিক ও স্লোভাকিয়া সফর শেষে দেশে ফিরেছেন বাংলা...

ঘানাকে হারিয়ে শেষ ষোলোয় কলম্বিয়া

দারুণ ছন্দে থাকা কলম্বিয়ার বিপক্ষে লড়াই জমাতে পারেনি ঘানা। শেষ পর্যন্ত ১-০ গো...

নতুন সভাপতি শিবা শানু, সাধারণ সম্পাদক জয় চৌধুরী

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬–২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচ...

শিল্পী সমিতির নির্বাচনে ২৪৩ ভোটে সভাপতি শিবা সানু 

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৬-২৮ মেয়াদের দ্ব...

তাপদাহে স্তব্ধ ঢাকা, আয় সংকটে রিকশাচালকরা

প্রচণ্ড রোদের দাপটে রাজধানী ঢাকা যেন থমকে গেছে। সাধারণ দিনে যানজট আর ব্যস্ততা...

জুলাই অভ্যুত্থানের শহীদ-আহতদের ন্যায়বিচার দেশে নিশ্চিতের অঙ্গীকার প্রধানমন্ত্রীর

জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ ও আহতদের ন্যায়বিচার দেশের মাটিতেই নিশ্চিত করা হবে ব...

৩ বছরের ভোগান্তির অবসান: এলাকাবাসীর উদ্যোগে ভাঙা কালভার্ট সংস্কার

মাদারীপুরের কালকিনি উপজেলায় সরকারি বরাদ্দের অপেক্ষায় না থেকে স্থানীয় বাসিন্দা...

বাফেডার উদ্যোগে দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা 

বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলার্স অ্যাসোসিয়েশন (বাফেডা)-এর উদ্যোগে ‘এক্সচ...

তারেক রহমানকে হত্যার হুমকির প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জে বিএনপির বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জে বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা