আন্তর্জাতিক

মিয়ানমারে দুই বিমান ঘাঁটিতে হামলা

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের দুই বিমান ঘাঁটিতে হামলার ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার সকালে ওই হামলা চালানো হয়। তবে কে বা কারা ওই হামলা চালিয়েছে তা এখনও নিশ্চিত নয়।

বৃহস্পতিবার সকালে একটি ঘাঁটিতে বিস্ফোরণের খবর পাওয়া গেছে এবং অপর একটি ঘাঁটিতে রকেট হামলা চালানো হয়েছে বলে বিভিন্ন গণমাধ্যম এবং প্রত্যক্ষদর্শীরা নিশ্চিত করেছেন।

দেশটিতে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের তিন মাসের মাথায় এই হামলার ঘটনা ঘটল। এখনও পর্যন্ত ওই হামলার দায় কেউ স্বীকার করেনি। এছাড়া হামলায় হতাহতের বিষয়টিও এখনও পরিষ্কার নয়। এ বিষয়ে মিয়ানমার সেনাবাহিনীর পক্ষ থেকেও কিছু জানানো হয়নি।

গত ফেব্রুয়ারিতে সামরিক বাহিনী দেশটির বেসামরিক সরকারকে সরিয়ে দিয়ে ক্ষমতা দখল করে নেয়। সে সময় দেশটির বেসামরিক সরকারের প্রধান অং সান সু চিসহ বেশ কয়েকজন নেতাকে আটক করা হয়। এরপর থেকেই দেশজুড়ে সামরিক সরকারের বিরুদ্ধে বিক্ষোভ-প্রতিবাদ শুরু হয়।

সান নিউজ/আরএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা