গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা  ১৫ হাজার 
আন্তর্জাতিক

গত ২৪ ঘণ্টায় করোনায় মৃতের সংখ্যা  ১৫ হাজার 

আন্তর্জাতিক ডেস্ক : বিশ্বব্যাপী করোনাভাইরাসের ভয়াবহতা বেড়েই চলেছে। করোনার দ্বিতীয় ঢেউয়ে বিপর্যস্ত বেশ কয়েকটি দেশ । গত ২৪ ঘণ্টায় করোনায় মারা গেছেন ১৫ হাজার ৯২ জন। আক্রান্তের সংখ্যা ১৫ কোটি ছাড়িয়ে গেছে। একই সময়ে শনাক্ত হয়েছেন ৮ লাখ ৮৭ হাজার ৭৩২ জন।

বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ৮টায় আন্তর্জাতিক পরিসংখ্যান ভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার থেকে এসব তথ্য জানা যায়।

ওয়ার্ল্ডোমিটারের তথ্যানুযায়ী, বিশ্বে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে মোট ১৫ কোটি ২ লাখ ১৬ হাজার ৫৯০ জন। এর মধ্যে মারা গেছেন ৩১ লাখ ৬৩ হাজার ৮৭৩ জন। আর এখন পর্যন্ত করোনা থেকে সুস্থ হয়েছেন মোট ১২ কোটি ৭৭ লাখ ৩৬ হাজার ২০৩ জন।

বিশ্বে করোনায় ক্ষতিগ্রস্ত দেশের তালিকায় সবার ওপরে রয়েছে যুক্তরাষ্ট্র। সে দেশে এখন পর্যন্ত করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ কোটি ২৯ লাখ ৮৩ হাজার ৬৯৫ জন। মৃত্যু হয়েছে ৫ লাখ ৮৮ হাজার ৩৩৭ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ২ কোটি ৫৫ লাখ ৮৪ হাজার ৭৪৭ জন।

এরপরই রয়েছে ভারত। গত কয়েকদিন ধরে দেশটিতে দৈনিক সংক্রমণের সংখ্যা বিশ্বের মধ্যে সর্বোচ্চ হচ্ছে। দেশটিতে এখন পর্যন্ত করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে ১ কোটি ৮৩ লাখ ৬৮ হাজার ৯৬ জনের শরীরে। মৃত্যু হয়েছে ২ লাখ ৪ হাজার ৮১২ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৫০ লাখ ৭৮ হাজার ২৭৬ জন।

তালিকার তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল। ল্যাটিন আমেরিকার দেশটিতে এখন পর্যন্ত করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছে ১ কোটি ৪৫ লাখ ২৩ হাজার ৮০৭ জন। মৃত্যু হয়েছে ৩ লাখ ৯৮ হাজার ৩৪৩ জনের। এর মধ্যে সুস্থ হয়েছেন ১ কোটি ৩০ লাখ ৯১ হাজার ৭১৪ জন।

এছাড়া শনাক্তের তালিকায় চতুর্থ স্থানে ফ্রান্স, পঞ্চম স্থানে রাশিয়া, ষষ্ঠ স্থানে তুরস্ক, সপ্তম স্থানে যুক্তরাজ্য, অষ্টম স্থানে ইতালি, নবম স্থানে স্পেন এবং দশম স্থানে রয়েছে জার্মানি।

সংক্রমণ ও মৃত্যুর তালিকায় বাংলাদেশের অবস্থান ৩৩তম। দেশে এখন পর্যন্ত ৭ লাখ ৫৪ হাজার ৬১৪ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। মৃত্যু হয়েছে ১১ হাজার ৩০৫ জনের। সুস্থ হয়েছেন ৬ লাখ ৭২ হাজার ৩১৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহানে প্রথম করোনাভাইরাস শনাক্ত হয়। দেশটিতে করোনায় প্রথম রোগীর মৃত্যু হয় ২০২০ সালের ৯ জানুয়ারি। ওই বছরের ১৩ জানুয়ারি চীনের বাইরে প্রথম করোনা রোগী শনাক্ত হয় থাইল্যান্ডে। পরে ধীরে ধীরে বিভিন্ন দেশে ছড়িয়ে পড়ে।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা