আন্তর্জাতিক

ভ্যাকসিনের এক ডোজই সংক্রমণ কমায় ৫০ শতাংশ : গবেষণা

আন্তর্জাতিক ডেস্ক: প্রাণঘাতী করোনা ভাইরাস প্রতিরোধে ফাইজার বা অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার তৈরি টিকার একটি ডোজ পরিবারের বাকিদের সংক্রমিত হওয়ার সম্ভাবনা ৫০ শতাংশ কমিয়ে দেয়।

পাবলিক হেলথ ইংল্যান্ড রিসার্চ সংস্থা গবেষণায় এমনই তথ্য উঠে এসেছে। খবর এনডিটিভির।

সমীক্ষায় দেখা গেছে, টিকা নেওয়ার তিন সপ্তাহ পর যারা সংক্রমিত হয়েছেন, তাদের থেকে পরিবারের বাকিদের সংক্রমণের সংখ্যা ৩৮ থেকে ৪৯ শতাংশ কমেছে।

ব্রিটেনের স্বাস্থ্য সচিব ম্যাট হ্যানকক বলেছেন, এটা দারুণ খবর। আমরা জানি করোনা থেকে বাঁচতে টিকাই একমাত্র পথ। তার উপর এই সমীক্ষা প্রমাণ করছে ট্রান্সমিশন সংখ্যাও এবার কমছে। টিকাই একমাত্র পথ পরিবারের সবাইকে সুরক্ষিত রাখার জন্য।’

২৪ হাজার পরিবার থেকে ৫৭ হাজার নমুনা নিয়ে এই সমীক্ষা চালানো হয়েছিল। আর এতেই উঠে এসেছে এই তথ্য।

পাবলিক হেলথ ইংল্যান্ড রিসার্চ সংস্থার প্রধান ম্যারি র্যামসে বলেছেন, টিকা নিতে শুধু সংক্রমণের সংখ্যাই নয়, মৃত্যুহারও কমানো যায়। এখন সমীক্ষায় জানা যাচ্ছে, একজন টিকা নিলে পরিবারের বাকি সদস্যদের সংক্রমণের সংখ্যাও কমছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মুন্সীগঞ্জে টাকা লেনদেনের বিরোধে যুবককে ছুরিকাঘাতে হত্যা

মুন্সীগঞ্জ পৌরসভার পূর্ব শিলমান্দি (জসিমনগর) এলাকায় টাকা লেনদেনকে কেন্দ্র কর...

পোশাকের আড়ালে অপরাধ : কেবল ‘প্রত্যাহার’ই কি যথেষ্ট?

নোয়াখালীর হাতিয়ায় ১২ বছর বয়সী এক অবুঝ শিশুকে দিনের পর দিন ধর্ষণের যে ভয়ংকর অভ...

লক্ষ্মীপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল 

ছাত্রশিবিরের অপহরণের নাটক ও অনলাইনে সরকারকে মিথ্যা দোষারোপ ও গুপ্ত নেতাকর্মীর...

নোয়াখালীতে জুলাই স্মৃতিস্তম্ভে দুর্বৃত্তদের অগ্নিসংযোগ

নোয়াখালীতে জুলাই গণ-অভ্যুত্থানে নিহত শহিদদের স্মরণে নির্মিত স্মৃতি স্তম্ভে আগ...

দৌলতদিয়া ফেরিঘাটে নতুন করে ভাঙন শুরু

বন্ধ থাকা রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ১ নম্বর ফেরিঘাট এলাকায় নতুন করে...

হাইতির সামনে ব্রাজিল, জাগছে ৭-১ স্মৃতি

বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচকে সামনে রেখে আবারও আলোচনায় এসেছে ব্রাজিলের একটি স্মর...

নোয়াখালীতে টিন কেটে ঘরে ঢুকে গৃহবধূকে ধর্ষণ, আটক-১

নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলায় বসতঘরের টিন কেটে ঘরে ঢুকে এক গৃহবধূকে (৩০) ধর্...

মণিপুর-খানপুর সীমান্তে বিজিবির অভিযানে ২.৪৬ লাখ টাকার মাদক জব্দ

দিনাজপুরের ফুলবাড়ী সীমান্তে চোরাচালানবিরোধী অভিযানে উল্লেখযোগ্য সাফল্য অর্জন...

কাঁঠাল পাড়তে গিয়ে উলিপুরে বিদ্যুৎস্পৃষ্টে ব্যবসায়ীর মৃত্যু

কুড়িগ্রামের উলিপুর উপজেলায় কাঁঠাল সংগ্রহ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক ব্যব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা