আন্তর্জাতিক

‘করোনায় মৃত’স্ত্রীকে কাঁধে নিয়ে শ্মশানে স্বামী

আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস আক্রান্ত হয়ে স্ত্রীর মৃত্যু হয়েছে। কেবল এই একটি ‘কারণেই’ স্ত্রীর মরদেহ সৎকারের জন্য শ্মশান পর্যন্ত নিয়ে যেতে কোনো গাড়ির ব্যবস্থা করতে পারেননি স্বামী। শেষে কাপড়ে জড়ানো স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়েই ৩ কিলোমিটার রাস্তা হেঁটে শ্মশানে পৌঁছেছেন ওই ব্যক্তি।

রোববার (২৫ এপ্রিল) মর্মান্তিক এই ঘটনাটি ঘটেছে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য তেলাঙ্গানার কামারেড্ডি এলাকায়।

ভারতীয় সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া ওই নারীর নাম নাগলক্ষ্মী। কামারেড্ডি রেলস্টেশনের কাছে একটি ঝুপড়ি ঘরে থাকতেন তারা। পেশায় তারা ছিলেন ভিক্ষুক।

গত কয়েক দিন ধরেই নাগলক্ষ্মী খুব অসুস্থ ছিলেন। নামমাত্র উপার্জনে স্ত্রীর চিকিৎসা করানো সম্ভব ছিল না। এমনকি স্ত্রী করোনায় আক্রান্ত ছিলেন কি না তা-ও জানা সম্ভব হয়নি। এর আগেই গত রোববার রেলস্টেশনের এলাকার মধ্যে নাগলক্ষ্মীর মৃত্যু হয়।

এই অবস্থায় শেষকৃত্যের জন্য রেল বিভাগের পক্ষ থেকে আড়াই হাজার টাকা দেওয়া হয় নাগলক্ষ্মীর স্বামীকে। কিন্তু সেই টাকা দিয়ে স্ত্রীর মৃতদেহ শ্মশানে নেওয়ার জন্য একটি গাড়িও ভাড়া করতে পারেননি তিনি।

গুঞ্জন ছড়ায় যে, করোনা সংক্রমণের জন্যই নাগলক্ষ্মীর মৃত্যু হয়েছে। ফলে বাধ্য হয়েই স্ত্রীর মরদেহ কাঁধে তুলে নিয়ে হাঁটা শুরু করেন তিনি। পরে একটানা তিন কিলোমিটার হেঁটে শ্মশানে পৌঁছান ওই ব্যক্তি।

হেঁটে শ্মশানে যাওয়ার সময়ও গাড়ির জন্য অনেকের কাছে মিনতি করেন তিনি। কিছু মানুষ টাকা ভিক্ষা দিলেও তিনি গাড়ি পাননি।

একপর্যায়ে পায়ে হেঁটেই তিন কিলোমিটার দূরের ইন্দিরানগরের শ্মশানে পৌঁছান তিনি। বিভিন্ন সামাজিক যোগাযোগমাধ্যমে স্ত্রীর মরদেহ কাঁধে করে ওই ব্যক্তির হেঁটে যাওয়ার দৃশ্য ভাইরাল হয়েছে।

সূত্র: টাইমস অব ইন্ডিয়া

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা