আন্তর্জাতিক

করোনার ভারতীয় ধরন ‌নিষ্ক্রিয় করতে পারে কোভ্যাক্সিন


আন্তর্জাতিক ডেস্ক: ভারত বায়োটেক উদ্ভাবিত টিকা ‘কোভ্যাক্সিন’ ভারতে প্রথম শনাক্ত হওয়া ‘বি.১.৬১৭’ নামে করোনার ডাবল মিউট্যান্ট ধরনটিকে নিষ্ক্রিয় করতে পারে।

স্থানীয় সময় মঙ্গলবার এমন তথ্য জানিয়েছেন যুক্তরাষ্ট্র তথা বিশ্বের শীর্ষ সংক্রামক রোগ বিশেষজ্ঞ ডা. অ্যান্থনি ফাউচি।

হোয়াইট হাউসের চিফ মেডিকেল অ্যাডভাইজার ফাউচি বলেন, ‘আমরা এ বিষয়ে অধিকতর তথ্য-উপাত্ত সংগ্রহ করে চলেছি। তবে সাম্প্রতিক তথ্যে দেখা গেছে, কোভ্যাক্সিন ‘বি.১.৬১৭’ নিষ্ক্রিয় করতে পারে। এই টিকা যারা নিয়েছেন তাদের মাধ্যমে এই তথ্য পাওয়া গেছে।’

প্রখ্যাত এই সংক্রামক রোগ বিশেষজ্ঞ সাংবাদিকদের আরও বলেছেন, ‘ডাবল মিউট্যান্ট এই ধরনটিকে নিষ্ক্রিয় করতে সক্ষম হওয়ার কারণে করোনার প্রকোপে ভারতে যে কঠিন পরিস্থিতি চলছে তা মোকাবিলায় এই কোভ্যাক্সিন টিকা একটি ভালো সমাধান হতে পারে।’

বিশ্বের অন্তত ১৭টি দেশে করোনার এই ভারতীয় ভ্যারিয়েন্ট বা ধরন পাওয়া গেছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) গতকাল মঙ্গলবার এ তথ্য জানিয়েছে। করোনার এ অতি সংক্রামক ধরন ভারতে মারাত্মকবাবে প্রকোপ ছড়াতে ভূমিকা রাখছে বলে ধারণা করা হচ্ছে।

ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্স (আইসিএমআর) ও ন্যাশনাল ইনস্টিটিউট অব ভাইরোলোজির সঙ্গে মিলে কোভ্যাক্সিন নামে এই টিকাটি তৈরি করেছে ভারত বায়োটেক। ভারত সরকার ইতোমধ্যে যে তিনটি করোনা টিকার অনুমোদন দিয়েছে এটি অন্যতম।

গত ৩ জানুয়ারি ভারতের কেন্দ্রীয় ওষুধ প্রশাসন কর্তৃপক্ষ কোভ্যাক্সিন জরুরি ব্যবহারের অনুমোদন দিয়েছিল। ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্স এর আগে জানিয়েছিল, ক্লিনিক্যাল ট্রায়ালে দেখা গেছে করোনার সংক্রমণ ঠেকাতে এই টিকা ৭৮ শতাংশ কার্যকর।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা