আন্তর্জাতিক

বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রধানের পদত্যাগ দাবি

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান ড. টেড্রস অ্যাধনম গেব্রিয়াসেসের পদত্যাগ দাবি করেছেন মার্কিন রিপাবলিকান পার্টির আইনপ্রণেতারা। তাদের দাবি তার অধিনে দায়িত্ব পালনে ব্যর্থ বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

সংবাদ সংস্থা আল জাজিরার খবরে জানা যায়, বৃহস্পতিবার ১৭ জন রিপাবলিকান আইনপ্রণেতা বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিচালকের পদত্যাগ চেয়ে মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ হাউজ অব রিপ্রেজেন্টেটিভে চিঠি দিয়েছেন।

ওই চিঠিতে তারা বলেন, বিশ্ব স্বাস্থ্য সংস্থার পুনর্গঠন করা জরুরি তবে এমন দুর্যোগকালীন সময়ে এ নিয়ে ট্রাম্পের জোর করা উচিত হবে না।
চিঠিতে মার্কিন রিপাবলিকান আইনপ্রণেতারা আরো জানান, তারা করোনা নিয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতি আস্থা হারিয়ে ফেলেছেন। তাদের দাবি বিশ্ব স্বাস্থ্য সংস্থা এ ভাইরাস মোকাবিলায় আরো কার্যকরী ভূমিকা রাখতে পারতো।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, চীন শুরু থেকেই করোনাভাইরাস নিয়ে মিথ্যা তথ্য সরবরাহ করে আসছে। আর তাদের সেই তথ্য বিশ্বাস করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। তাদের এ লুকোচুরির কারণে যুক্তরাষ্ট্রসহ বিশ্বের অন্যান্য দেশে অনাকাঙ্ক্ষিত হাজারো প্রাণ গেছে।

ফক্স নিউজ অনলাইনের এক প্রতিবেদনে জানা গেছে, বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধানের পদত্যাগ দাবি করে অনলাইন পিটিশনে স্বাক্ষর করেছে প্রায় ১০ লাখ মানুষ। করোনা মোকাবিলায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ‘ব্যর্থ’ এমন দাবি করা হয়েছে পিটিশনে।

সম্প্রতি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডব্লিউএইচওর ওপর ক্ষোভ প্রকাশ করেছেন। জাতিসংঘের এ সংস্থাকে তিনি ‘চীনপন্থী’ আখ্যা দিয়ে সংস্থাটির তহবিলে অনুদান বন্ধের ঘোষণা দেন ট্রাম্প।

উল্লেখ্য, ২০১৭ সালের জুলাইয়ে ডব্লিউএইচওর দায়িত্ব নেন ইথিওপিয়ার রাজনীতিবিদ ড. টেড্রস।

সান নিউজ/সালি

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

শহীদ জিয়ার বাংলাদেশ : মিনবেন থেকে মিনসিন...........

তারেক রহমানের চীন সফর আবারও মনে করিয়ে দিল- বাংলাদেশ-চীন সম্পর্কের ইতিহাস শুধু...

মার্কিন আক্রমণ মোকাবেলায় কানাডার প্রস্তুতি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সশস্ত্র সংঘাতের সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ হলেও, মার্...

পাকিস্তানে কেন্দ্রীয় সরকার ও পাখতুনখোয়া প্রদেশ মুখোমুখি অবস্থানে

পাকিস্তানের রাজনীতিতে নতুন করে তীব্র সংঘাতের আবহ তৈরি হয়েছে। কারাবন্দী সাবেক...

অবৈধভাবে সার মজুত করে সব পদ হারালেন জামায়াত নেতা

সিরাজগঞ্জের কামারখন্দে নিয়মবহির্ভূতভাবে সার মজুত ক...

জনগণের শান্তি না থাকলে সরকারের প্রয়োজন নেই: জামায়াত আমির

দেশের নাগরিকরা যদি নিজেদের জানমালের নিরাপত্তায় শান...

রাজধানীতে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ

বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়ার প্রতিবাদসহ কয়েক...

রাবিতে হামলায় সাংবাদিকসহ আহত ১০

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) সাংবাদিক ও শিক্ষার্থীদের ওপর দেশীয়...

ব্রাজিলের ভাগ্য ঝুলে গেল

ব্রাজিলের প্রেসিডেন্ট নির্বাচন গড়াল দ্বিতীয় রাউন্ডে। প্রথম দফার হাড্ডাহাড্ড...

বিমানবন্দরের নিরাপত্তায় অবহেলা হলে কঠোর শাস্তি: বিমানমন্ত্রী

বিমানবন্দরের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকার...

বিদায়ী ম্যাচ খেলতে আর্জেন্টিনা দলে যোগ দিলেন মেসি

আর মাত্র কয়েক ঘণ্টার অপেক্ষা। এরপরই আর্জেন্টিনার জ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা