আন্তর্জাতিক

করোনায় একদিনেই প্রাণ গেল আরও ৫ হাজার

ইন্টারন্যাশনাল ডেস্ক:

বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেড়েই চলছে মৃত্যুর সংখ্যা। বিশ্বের ২০৯টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়া এ ভাইরাসে আক্রান্ত হয়ে নতুন করে মৃত্যু হয়েছে আরও ৪ হাজার ৮৮৮ জনের। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়ালো ১ লাখ ৫৯ হাজার ৩৩ জনে।

গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছে ৬৫ হাজারেও বেশি। বিশ্বব্যাপী মোট আক্রান্তের সংখ্যা ২৩ লাখ ১৩ হাজারেরও বেশি। সুস্থ হয়ে বাড়ি ফুরেছেন প্রায় ৫ লাখ ৯১ হাজারের বেশি।

গতকাল এক সপ্তাহের মতো গতকালও সববচে বেশি প্রাণহানি হয়েছে যুক্তরাষ্ট্রে, ১ হাজার ৯০ জন। দেশটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৩৮ হাজার ২৪৪ জনে। নতুন করে আক্রান্ত হয়েছে প্রায় ৩০ হাজার। শুধুমাত্র যুক্তরাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ৭ লাখ ২৮ হাজারের বেশি। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৩ হাজার ৯৫৫ জন।

স্পেনে কমে আসছে মৃত্যুর সংখ্যা। গত ২৪ ঘণ্টায় মারা গেছে ৪২ জন। আগের দিন ছিলো ৬৮৭ জন। মৃত্যুর সংখ্যা ২০ হাজার ছাড়িয়েছে। যুক্তরাষ্ট্র ও ইতালির পর তৃতীয় দেশ হিসেবে স্পেনে মৃতের সংখ্যা ২০ হাজার ছাড়ালো। এখন পর্যন্ত আক্রান্ত হয়েছে ১ লাখ ৯১ হাজারেও বেশি।

চীনে গতকাল এক হাজার ২৯০ জন মারা গেলেও আজ কোন মারা যওয়ার খবর পাওয়া যায়নি। দেশটিতে এ পর্যন্ত মৃত্যু হয়েছে ৪ হাজার ৬৩২ জন।

যুক্তরাষ্ট্রের পর সবচে বেশি মৃত্যু হয়েছে যুক্তরাজ্যে, ৮৮৮ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৩ হাজার ৭২৯ জন। আক্রান্ত সংখ্যা ১ লাখ ছাড়িয়েছে।

ইতালিতে নতুন করে মারা গেছে ৪৮২ জন। এ পর্যন্ত মারা গেছে ২৩ হাজারেরও বেশি। দেশটিতে আক্রান্ত হয়েছে ১ লাখ ৭৫ হাজারেও বেশি।

ফ্রান্সে নতুন করে মৃত্যু হয়েছে ৬৪২ জনের। এ নিয়ে দেশটিতে মারা গেছে সাড়ে ১৯ হাজার ৩২৩ জন। আক্রান্ত হয়েছেন দেড় লাখেরও বেশি। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছে ৩৫ হাজার ৯৮৩ জন। অধিক ঝুঁকিতে রয়েছে ৫ হাজার ৮৮৩ জন রোগী।

গতকাল বেলজিয়াম নতুন করে মারা গেছে ২৯০ জন। এ নিয়ে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫ হাজার ৪৫৩ জনে। আক্রান্ত ৩৭ হাজারেরও বেশি।

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

এশিয়ান যুবাদের শ্রেষ্ঠত্বের লড়াইয়ে মাঠে নামছে বাংলাদেশ

এশিয়া কাপের শিরোপা পুনরুদ্ধারের মিশনে মাঠে নামার চূড়ান্ত প্রস্তুতি সম্পন্ন ক...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা