আন্তর্জাতিক

ভারতের ২৬ নৌসেনা করোনায় আক্রান্ত

আন্তর্জাতিক ডেস্ক:

একে একে প্রায় বিশ্বের সকল দেশেই ছড়িয়ে পড়েছে কোভিড-১৯ বা করোনাভাইরাস। দেশ থেকে ছড়িয়ে পড়ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এবার কোভিড-১৯ হানা দিলো ভারতের মুম্বাইয়ের নৌ-সেনা ঘাঁটিতে।

শনিবার (১৮ এপ্রিল) ভারতের সংবাদমাধ্যম এনডিটিভি এক প্রতিবেদনে জানায়, সেখানে ২৬ জন নৌ-সেনার শরীরে করোনাভাইরাসের উপস্থিতি পাওয়া গেছে। শনাক্তদের মুম্বাইয়ে নৌ-সেনার একটি হাসপাতালে কোয়ারেন্টিন করা হয়েছে।

প্রতিবেদনে আরও বলা হয়েছে, এই প্রথম ভারতীয় নৌ-ঘাঁটিতে করোনা সংক্রমণের খবর পাওয়া গেলো। এই করোনা আক্রান্ত নাবিকদের সংস্পর্শে কারা কারা এসেছিলেন, তা জানতে তদন্ত চলছে।

ওয়েস্টার্ন ন্যাভাল কম্যান্ডের সমুদ্র তীরবর্তী ডিপো আইএনএস আঙ্গরিতে নৌবাহিনীর জন্য নির্দিষ্ট আবাসনে থাকেন এই নাবিকরা। নিজেদের কাজের জন্য গত কয়েকদিন আক্রান্ত নাবিকরা নৌঘাঁটির মধ্যে বিভিন্ন স্থানে গিয়েছেন। এর ফলে আরও কেউ আক্রান্ত হয়েছেন কিনা, তা জানতে খোঁজ চলছে।

এদিকে ভারতের সেনাবাহিনীতে ইতোমধ্যেই ৮ সেনার শরীরে করোনার উপস্থিতি মিলেছে।

উল্লেখ্য, ক্রমেই আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা বেড়েই চলছে ভারতে। এই মুহূর্তে ভারতে করোনায় আক্রান্তের সংখ্যা ১১ হাজার ৬১৬। এছাড়া মারা গিয়েছে ৪৫২ জন। সুস্থ হয়েছে ১৭৬৬ জন।

সান নিউজ/ আরএইচ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টেকনাফে অটোরিকশা থেকে ৭০ হাজার ইয়াবা উদ্ধার

কক্সবাজারের টেকনাফে মাদকবিরোধী বিশেষ অভিযানে একটি সিএনজিচালিত অটোরিকশা থেকে ব...

৪ সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত  বহাল

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের কারণে সমুদ্রবন্দর ও উপকূলীয় এলাক...

কিশোরগঞ্জ জেলা ছাত্রশিবিরের নতুন সভাপতি মুজাহিদ, সেক্রেটারি আবু আহমেদ

বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের কিশোরগঞ্জ জেলা শাখার ২০২৬ সালের অবশিষ্ট সেশনের জ...

রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসোসিয়েশনের কমিটি গঠন

নোয়াখালীতে বিভাগীয় সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ রেজিস্ট্রেশন এমপ্লয়ীজ অ্যাসো...

দুর্নীতি ও দখলদারিত্বের বিরুদ্ধে কঠোর বার্তা হাসনাত আবদুল্লাহর

জাতীয় নাগরিক পার্টির (এনসিপির) মুখ্য সংগঠক ও সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ বলে...

গজারিয়াতে কনস্ট্রাকশন সাইটে সংঘবদ্ধ ডাকাতি, গ্রেপ্তার ১৯

মুন্সীগঞ্জের গজারিয়ায় একটি নির্মাণাধীন প্রকল্পে সংঘবদ্ধ ডাকাতির ঘটনায় ১৯ জনকে...

মুন্সীগঞ্জে বন্ধু ব্রেড এন্ড বিস্কুট ফ্যাক্টরি'কে জরিমানা

মুন্সীগঞ্জের সদর উপজেলার মুক্তারপুর বিসিক শিল্পনগরী এলাকায় অস্বাস্থ্যকর পরিবে...

মাদারীপুরে স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামী আটক

মাদারীপুরের কালকিনিতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠে...

২০৩০-এর পথে বাংলাদেশ: এসডিজি অর্জনে কতটা এগিয়েছে দেশ?

দারিদ্র্য কমেছে, নারীর ক্ষমতায়ন বেড়েছে, অবকাঠামোতে এসেছে দৃশ্যমান পরিবর্তন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা