আন্তর্জাতিক

ভারতের আকাশ ছুঁয়েছে চিতার লেলিহান শিখা !

আন্তর্জাতিক ডেস্ক: ভারতে সুনামিতে রূপ নিয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ। একদিন আগেই দৈনিক সংক্রমণে আমেরিকাকে পেছনে ফেলে রেকর্ড করেছে দেশটি। বৃহস্পতিবার ভারতে সংক্রমণের সংখ্যা ৩ লাখ ১৫ হাজারের মতো।

শুক্রবার এই সংখ্যা গিয়ে পৌঁছে প্রায় ৩ লাখ ৩৩ হাজারে।

শুক্রবার (২২ এপ্রিল) দেশটিতে নতুন করে আক্রান্ত হয়েছেন ৩ লাখ ৩২ হাজার ৭৩০ জন। এ নিয়ে দেশটিতে মোট আক্রান্ত হলেন ১ কোটি ৬২ লাখ ৬৩ হাজার ৬৯৫ জন।

এদিকে, গত ২৪ ঘণ্টা করোনা প্রাণ কেড়েছে ২ হাজার ২৬৩ জনের। এ নিয়ে মহামারীর শুরু থেকে করোনায় মোট ১ লাখ ৮৬ হাজার ৯২০ জনের মৃত্যু হলো দেশটিতে। মোট আক্রান্তের নিরিখে বিশ্বে দ্বিতীয় এবং মোট মৃত্যুর হিসাবে বিশ্বে চতুর্থ অবস্থানে রয়েছে ভারত।

করোনা ভয়াবহ এই পরিস্থিতিতে দিন-রাত ২৪ ঘণ্টা কাজ করেও শ্মশানে ফুরোচ্ছে না লাশের সারি। উপায়ন্তর না দেখে জ্বালানো হচ্ছে গণচিতা।

দিল্লির এক শ্মশানে চলছে কোভিডে মৃত রোগীর শেষকৃত্যের প্রস্তুতি। একই চিত্র সারা দেশের। ভোপালের শ্মশানেও জ্বলছে সারিবদ্ধ চিতা। কোভিডে প্রাণ হারানো মানুষের অন্ত্যেষ্টি চলছে।

মহামারির সঙ্গে যুদ্ধে তারা পরাজিত। গাজিয়াবাদের হিন্দনঘাট শ্মশানে প্রকাশ্যেই পর পর রাখা আছে দেহগুলি। মৃত্যুর পরেও অপেক্ষা...!

দিল্লির এক শ্মশানঘাটে গণচিতার ব্যবস্থা করা হয়েছে। কোভিডরোগীর মৃত্যুর সংখ্যা বেড়ে যাওয়ায় এ ব্যবস্থা।

জম্মুর একটি শ্মশান। স্বাস্থ্যকর্মী ও মৃতের পরিজনরা পিপিই পরে অন্ত্যেষ্টিক্রিয়ায়। মহারাষ্ট্রের এক শ্মশানঘাট। দেশটির সবচেয়ে বেশি ভুক্তভোগী রাজ্য। যেখানে আক্রান্ত, মৃত্যুর সংখ্যা সবচেয়ে বেশি। পঞ্চভূতে বিলীন হয়ে যাচ্ছে কোভিডে মৃতদের নশ্বর দেহ।

মহারাষ্ট্রের পালঘর জেলার ভাসাইয়ের শ্মশানেও দেখা যায় একই ছবি। সারিবদ্ধ চিতায় শেষকৃত্য সম্পন্ন হচ্ছে কোভিডে মৃতদের।

সূত্র: আনন্দবাজার।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা