আন্তর্জাতিক

মিয়ানমারের খাদ্য সংকটের মুখে ৩৪ লাখ মানুষ

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের সামরিক অভ্যুত্থানবিরোধী বিক্ষোভের কারণে অর্থনৈতিক সংকট তীব্র হতে যাচ্ছে। এর ফলে আগামী কয়েক মাসের মধ্যে দেশটির প্রায় ৩৪ লাখ মানুষ খাদ্য সংকটে পড়তে পারে। বিশ্ব খাদ্য সংস্থা এক বিবৃতিতে বৃহস্পতিবার এই শঙ্কা প্রকাশ করেছে।

সংস্থাটি বলেছে, সামরিক অভ্যুত্থান বিরোধী বিক্ষোভের কারণে মিয়ানমারের উৎপাদন, নির্মাণ ও সেবাখাতে নিয়োজিত লোকজন চাকরি হারাচ্ছে। এছাড়া দেশটির খাদ্যপণ্যের দামও উর্ধ্বমুখী। আগামী তিন থেকে ছয় মাসের মধ্যে দেশটির ৩৪ লাখ মানুষ খাদ্য সংকটে পড়তে যাচ্ছে।

বিশ্ব খাদ্য সংস্থার কান্ট্রি ডিরেক্টর স্টিফেন অ্যান্ডারসন এক বিবৃতিতে বলেছেন, ‘অনেক বেশি মানুষ চাকরি হারাচ্ছে এবং খাদ্য কিনতে অসমর্থ্য হয়ে পড়ছে। দ্রুত সংকট কাটাতে এবং খাদ্য সুরক্ষার একটি উদ্বেগজনক অবনতি রোধ করতে এখনি জোরালো পদক্ষেপ প্রয়োজন।’

সংস্থাটি জানিয়েছে, ফেব্রুয়ারির পর মিয়ানমারে চালের দাম পাঁচ শতাংশ এবং তেলের দাম ১৮ শতাংশ বেড়েছে। বাণিজ্যিক নগরী ইয়াঙ্গুনের বাসিন্দারা খাওয়া কমিয়ে দিচ্ছে, কম পুষ্টিকর খাবার খাচ্ছে এবং ঋণের ভারে জর্জরিত হচ্ছে।

মিয়ানমারকে খাদ্য সহায়তা দিতে ১০ কোটি ৬০ লাখ ডলার সহযোগিতার আহ্বান জানিয়েছে বিশ্ব খাদ্য সংস্থা।

গত ফেব্রুয়ারিতে নির্বাচিত সরকারকে হটিয়ে ক্ষমতা দখল করে মিয়ানমারের সেনাবাহিনী। সেনা বিরোধী বিক্ষোভে দেশটিতে এ পর্যন্ত সাত শতাধিক মানুষ নিহত হয়েছে।

সাননিউজ/এএসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চবি হিসাববিজ্ঞান সমিতির রজত জয়ন্তী ২০২৭ উদযাপনে ঢাকায় প্রস্তুতি সভা অনুষ্ঠিত

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) হিসাববিজ্ঞান সমিতির ২৫ বছরের গৌরবময় পথচলা উপলক্...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঢাবি পপুলেশন সায়েন্সেস বিভাগের পুনর্মিলনী অনুষ্ঠিত

ঢাকা বিশ্ববিদ্যালয় পপুলেশন সায়েন্সেস বিভাগ অ্যালাম...

প্রত্যাশী সিমস্ প্রকল্পের উদ্যোগে নিরাপদ অভিবাসন বিষয়ক সমন্বয় সভা

অভিবাসন নিশ্চিতকরণ, অভিবাসীদের অধিকার সুরক্ষা এবং...

দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, সৌদির কাছে ব্যাখ্যা চাইলো বাংলাদেশ

সৌদি আরবে সম্প্রতি দুই বাংলাদেশিকে মৃত্যদণ্ড দেওয়া...

ঢাকায় বিশ্ব ফুটবলের বস

বর্তমানে ঢাকায় অবস্থান করছেন ফিফার সভাপতি জিয়ান্ন...

হাম উপসর্গে নতুন মৃত্যু ৭, আক্রান্ত ১৩১৯

গত ২৪ ঘণ্টায় সারা দেশে হাম উপসর্গে সাতজনের মৃত্যু...

ইরানের নতুন প্রতিরক্ষামন্ত্রী মেহরদাদ আখলাকি কেতাবচি

দীর্ঘ কয়েক মাস ধরে চলা অন্তর্বর্তী নেতৃত্বের অবসান ঘটিয়ে ইরানের প্রতিরক্ষা মন...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা