আন্তর্জাতিক

ভারতে করোনা হাসপাতালে আগুন, নিহত ৪

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের মহারাষ্ট্রের নাগপুরে একটি করোনা হাসপাতালের আইসিইউ ইউনিটে আগুন লেগে চারজনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯ এপ্রিল) রাত ৮টার দিকে ওই হাসপাতালে আগুন লাগে। হাসপাতালে চিকিৎসাধীন রোগীদের অন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

আগুনে ক্ষতিগ্রস্ত ওই হাসপাতালে ২৭ জন রোগী ছিলেন। তাদের মধ্যে চারজনের মৃত্যু হয়েছে। আরও দুজনের অবস্থা আশঙ্কাজনক।

নাগপুর মিউনিসিপ্যাল করপোরেশনের ফায়ার সার্ভিসের প্রধান রাজেন্দ্র উখ ধারণা করছেন, এসি (শীততাপ নিয়ন্ত্রক) বিস্ফোরণ থেকেই আগুন লেগেছে।

এ ঘটনায় টুইট করে দুঃখ প্রকাশ করেছেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টুইটে লিখেছেন, ‘হঠাৎ নাগপুরের হাসপাতালে আগুন লেগে গেল। নিহতদের পরিবারের প্রতি আমার সমবেদনা। আহতরা দ্রুত সুস্থ হয়ে উঠুক।’

গত মাসেও ভারতের মুম্বাইয়ে একটি করোনা হাসপাতালে আগুন লেগে ১০ জন মারা যায়। তারও আগে গত বছর ৯ আগস্ট অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া শহরে হাসপাতালে আগুন লেগে কমপক্ষে নয়জন মারা গিয়েছিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

চাঁদাবাজির অভিযোগে মুন্সীগঞ্জ যুবদল নেতা গ্রেপ্তার, পরে বহিস্কার

মুন্সীগঞ্জ সদরে দৈনিক মানবজমিনের এক সাংবাদিকের বাব...

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘যিনি ৪০ বছরের সংসার ভাঙছেন, স্রষ্টা তাকে দেখে নেবেন’, গোবিন্দের স্ত্রী

দীর্ঘ ৪০ বছরের দাম্পত্য জীবন। কৈশোরের প্রেম, মাত্র ১৫ বছর বয়সে আং...

বিয়েতে এখনই রাজি নন কৌশানি, জানালেন কারণ

দীর্ঘদিন ধরে অভিনেতা বনি সেনগুপ্তের সঙ্গে সম্পর্কে রয়েছেন টলিউড অভিনেত্রী কৌশ...

পদত্যাগ করে যা বললেন ভারতের নারী বিশ্বকাপ জয়ী অধিনায়ক

গত বছর ওয়ানডে বিশ্বকাপে প্রথমবার ভারতকে শিরোপা জেত...

রাহুল-প্রিয়াঙ্কাকে পাঁজাকোলা করে তুলে নিয়ে গেল পুলিশ

প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগ এবং বিতর্কিত ভোটার তালিকা সংশ...

ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের কল্যাণে কাজ করছে সরকার : প্রধানমন্ত্রী তারেক রহমান

ধর্ম, বর্ণ, শ্রেণি ও পেশার কোনো ভেদাভেদ নয়, বরং দেশের প্রতিটি নাগরিকের সমান অ...

আইসিসির নতুন চক্রে আসছে বড় চমক

রেড-বল ক্রিকেটের রোমাঞ্চ ও জনপ্রিয়তা বিশ্বজুড়ে দিন দিন যেভাবে বৃদ্ধি পাচ্ছে...

ফেডারেশন কাপে বসুন্ধরা ও মোহামেডানের বড় জয়

বাংলাদেশ ফুটবল লিগে নিজেদের প্রথম ম্যাচে হোঁচট খেলেও ঘরোয়া ফুটবলের মর্যাদাপূর...

প্রথম ওয়েব ফিল্ম নিয়ে দারুণ উচ্ছ্বসিত পায়েল

সাধারণ প্রেমের গল্প কিংবা ত্রিকোণ প্রেমের গণ্ডি পেরিয়ে বিবাহিত জীবনের টানাপোড়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা