আন্তর্জাতিক

করোনা টিকার দ্বিতীয় ডোজ নিলেন মোদি

আন্তর্জাতিক ডেস্ক : করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। বৃহস্পতিবার (৮ এপ্রিল) সকালে দিল্লির এআইআইএমএস হাসপাতালে গিয়ে টিকার দ্বিতীয় ডোজ নেন তিনি। এদিকে টিকা নেওয়ার পর টুইটারে দেওয়া এক বার্তায় করোনামুক্ত থাকতে সবাইকে টিকা নেওয়ার আহ্বান জানিয়েছেন মোদি।

এর আগে ১ মার্চ করোনা টিকার প্রথম ডোজ নিয়েছিলেন নরেন্দ্র মোদি। দেশে টিকাদান কর্মসূচির দ্বিতীয় ধাপে ওই টিকা নেন তিনি। সেসময় কেবল প্রবীণ নাগরিক ও ৪৫ বছরের বেশি বয়সীদের যাদের কোমর্বিডিটি রয়েছে তাদেরই টিকা দেওয়া হচ্ছিল। তবে গত ১ এপ্রিল থেকে ৪৫ বছরের বেশি বয়সী সবাইকে করোনার টিকা দেওয়া হচ্ছে।

টিকা নেওয়ার পর টুইটে নরেন্দ্র মোদি লিখেছেন, ‘এআইআইএমএস-এ করোনা টিকার দ্বিতীয় ডোজ নিয়েছি। ভাইরাসকে পরাজিত করতে টিকা নেওয়া হলো একটি উপায়। আপনি যদি টিকা নেওয়ার যোগ্য হন তবে শীগগিরই আপনার ডোজটি নিয়ে নিন। রেজিস্টার করুন, http://CoWin.gov.in।’

ভারতজুড়ে করোনার সেকেন্ড ওয়েভ বা দ্বিতীয় ঢেউ মোকাবিলা করছে মানুষ। রাজ্যে-রাজ্যে ছড়াচ্ছে সংক্রমণ। লাগামহীন সংক্রমণে দিশেহারা দেশটির একাধিক রাজ্য। করোনা মোকাবিলায় ভারতে আপাতত দুটি টিকা দেওয়া হচ্ছে। অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকার টিকাটি উৎপাদন করছে পুণের সেরাম ইনস্টিটিউট। অন্যদিকে হায়দরাবাদের সংস্থা ভারত বায়োটেক ও আইসিএমআর যৌথভাবে উৎপাদন করছে কোভ্যাক্সিন। বর্তমানে দেশে এই দুটি টিকাই মানুষের মাঝে প্রয়োগ করা হচ্ছে।

উল্লেখ্য, গত ১৬ জানুয়ারি সারা ভারতজুড়ে একযোগে টিকাদান কর্মসূচির সূচনা করেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। টিকাদান কর্মসূচির প্রথম ধাপে কেবল করোনা মোকাবিলায় সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করা ব্যক্তিদের টিকা দেওয়া হয়। প্রথম ধাপে টিকা নেন চিকিৎসক, নার্সসহ অন্য স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে দেশের নিরাপত্তা বিভাগের সঙ্গে যুক্ত থাকা কর্মীরা। কর্মসূচির পরবর্তী ধাপগুলোতে ৪৫ বছরের ওপরের সব মানুষকে টিকা দেওয়া হচ্ছে। দেশজুড়ে টিকাদান কার্যক্রমে গতি বাড়াতে তৎপর কেন্দ্রীয় সরকার। সূত্র: এনডিটিভি, টাইমস অব ইন্ডিয়া।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ও প্রকৃত অবস্থার পর্যালোচনা

ত্রয়োদশ জাতীয় সংসদের বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্প...

 ‘৩০০ ফিটের’ হাল

রাজধানীর যানজট কমানো, দ্রুত যোগাযোগ নিশ্চিত করা এবং পূর্বাচল নতুন শহরের সঙ্গে...

জনপ্রিয় ইউটিউবার ধ্রুব রাঠি আটক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের এক দফা দাবিতে রাজনৈত...

সব সময় সবকিছু পরিকল্পনামতো হয় না

দেড় বছর পর বড় পর্দায় ফিরছেন নুসরাত ফারিয়া। আগামী ড...

‘লকডাউন’ দিল্লি!

ভারতের নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগের দাবিকে কেন্দ্র কর...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

‘পতনের দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন নরেন্দ্র মোদি’

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আচরণই বলে দিচ্...

পাইকগাছায় আ’লীগ নেতা সহ গ্রেপ্তার ১৮ জন

পাইকগাছায় পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১৮ জন...

ক্যানসারের সঙ্গে লড়ছেন ইবরার টিপু

দেশের জনপ্রিয় ও প্রতিভাবান সুরকার ও সংগীত পরিচালক ইবরার টিপু গুরুতর অসুস্থ অব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা