আন্তর্জাতিক

মিয়ানমারে বিক্ষোভকারীদের ক্যাম্পে গুলি, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারের সামরিক সরকার আন্দোলনকারীদের জড়ো হওয়া একটি ক্যাম্পে সরাসরি গুলি চালিয়েছে বলে জানিয়েছে রয়টার্স।

বুধবার (০৭ এপ্রিল) প্রতিবেদনে বলা হয়েছে, সাইগাং অঞ্চলের ওই সাইটে গুলি চালানোর পর আন্দোলনকারীরা বিক্ষোভে ফেটে পড়েন। একজন প্রত্যক্ষদর্শী ৫ জনের মরদেহের ছবি তুলেছেন।

তবে ঠিক কত জন এই ঘটনায় মারা গেছেন, সে সম্পর্কে নিশ্চিত হতে পারেনি রয়টার্স। এক সময়কার ব্রিটিশ উপনিবেশ মিয়ানমার গত ১ ফেব্রুয়ারি সেনা অভ্যুত্থানের পর থেকেই টালমাটাল দিন কাটাচ্ছে।

অং সান সুচি’র নির্বাচিত সরকারকে সরিয়ে সামরিক বাহিনী ক্ষমতা দখল করেছে। এরপর থেকে সেখানে অভ্যুত্থানবিরোধী আন্দোলন করে আসছেন গণতন্ত্রকামীরা।

মঙ্গলবার দিনের পাশাপাশি রাতেও বিভিন্ন শহরের রাস্তায় অভ্যুত্থানবিরোধী বিক্ষোভ দেখা গেছে। অনেক জায়গায় আন্দোলনকারীরা সামরিক বাহিনীর করা ২০০৮ সালের সংবিধানের কপি পুড়িয়েছে।

স্থানীয় মানবাধিকার সংগঠনগুলোর হিসাবে সেনাবিরোধী বিক্ষোভে এখন পর্যন্ত ৫৫০ এর বেশি মানুষ নিহত হয়েছেন। রয়টার্স লিখেছে, জান্তা সরকার ধীরে ধীরে নিয়ন্ত্রণ হারাচ্ছে। শতশত মানুষকে গ্রেপ্তার করেও তারা আন্দোলন দমাতে পারছে না।

শিল্পী, ব্যবসায়ী থেকে শুরু করে বুদ্ধিজীবীদেরও গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার দেশটির বিখ্যাত কমেডিয়ান জারগনারকে তুলে নিয়ে যায় পুলিশ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা