আন্তর্জাতিক

রমজান উপলক্ষে ৬৫০টি পণ্যের দাম কমালো কাতার

আন্তর্জাতিক ডেস্ক : আসন্ন রমজান মাস উপলক্ষে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে কাতার সরকার।

মঙ্গলবার (০৬ এপ্রিল ) দেশটির শিল্প ও বাণিজ্য মন্ত্রণালয় এ ঘোষণা দেয়। এ জন্য ৬৫০টি পণ্যের একটি তালিকা প্রকাশ করেছে মন্ত্রণালয়। খবর কাতার লিভিং ডট কমের। রমজান মাসে মুসলিমদের রোজা পালনের সুবিধার্থে গত ৯ বছর ধরেই মূল্যছাড়ের এই কার্যক্রম পরিচালনা করছে কাতার। সরকারের এই উদ্যোগ বাস্তবায়নে হাত বাড়িয়ে দিয়েছে সেখানকার বড় বড় সব শপিংমল ও ব্যবসা প্রতিষ্ঠানগুলো।

এ বছর রমজান শুরু হতে এখনও কিছুদিন বাকি। তবে কাতার সরকারের ঘোষণা অনুসারে গত মঙ্গলবার থেকেই কার্যকর হয়েছে মূল্যছাড়ের নির্দেশনা, যা থাকবে রমজানের শেষ মুহূর্ত পর্যন্ত। সরকারি নির্দেশনা মোতাবেক আটা, চিনি, চাল, পাস্তা, মুরগির মাংস, তেল, দুধসহ বিভিন্ন ধরনের খাদ্যদ্রব্য এবং রোজার সময় চাহিদা বেড়ে যায় এ ধরনের পণ্যগুলোর দাম কমানো হয়েছে।

এদিকে তালিকাভুক্ত সব পণ্যের দাম কম রাখা হচ্ছে কিনা তা নিশ্চিত করতে রমজান মাসজুড়েই নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানিয়েছে মন্ত্রণালয়।কাতার ক্যালেন্ডার হাইজ জানিয়েছে, দেশটির জ্যোতির্বিদ্যার গণনা অনুযায়ী, এপ্রিলের ১৩ তারিখ (মঙ্গলবার) প্রথম রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে। সূত্র: দ্য পেনিনসুলা কাতার।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

আমলাতন্ত্রে আটকে আছে ইসির ফাইল, পদোন্নতি নেই ২১ বছরেও 

নির্বাচন কমিশন সচিবালয়ের মাঠপর্যায়ের কর্মকর্তাদের পদোন্নতি ও পদমর্যাদা পুনর্ব...

বোয়ালমারীতে সন্ত্রাসবিরোধী মামলায় আ. লীগ নেতা ফারুক হোসেন গ্রেপ্তার 

ফরিদপুরের বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগের অর্থ বিষয়ক সম্পাদক ও ঘোষপুর ইউনিয়ন পর...

মুন্সীগঞ্জে রাত ৮টার মধ্যে মার্কেট-শপিংমল বন্ধের নির্দেশ

জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ সরবরাহে ঘাটতি দেখা দেওয়ায় মুন্সীগঞ্জে বিদ্যুৎ স...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

পিরোজপুরে ৪৮০ কিমি সড়ক প্রকল্পে কাজ ছাড়াই ৯১ কোটি টাকা! 

পিরোজপুরের গ্রামীণ যোগাযোগব্যবস্থা উন্নয়নের জন্য নেওয়া ৬০০ কোটি টাকার একটি বড়...

রাজধানীর ২০৪ হটস্পটে ১,৩৮৭ ছিনতাইকারী, সন্ধ্যার পরই বাড়ছে আতঙ্ক

রাজধানী ঢাকায় ছিনতাইয়ের ঘটনা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে। ঢাকা মহানগর পুল...

মালয়েশিয়ার রাজকন্যা বিয়ে করলেন রেসিং ড্রাইভারকে

মালয়েশিয়ার পাহাং রাজপরিবারের রাজকন্যা টেংকু পুতেরি রাজা টেংকু পুতেরি ইলিয়ানা...

দাবী আদায়ে অনড় পদবঞ্চিত যুবদল নেতৃবৃন্দ

বিএনপির চেয়ারম্যানের কার্যালয়ে আবারও মানববন্ধন করেছেন ফ্যাসিস্ট হাসিনা বিরোধী...

দক্ষিণ আফ্রিকার হয়ে বিশ্বকাপে শিরোপা জিততে চান মিলার

দীর্ঘ আন্তর্জাতিক ক্যারিয়ারে নানা সাফল্য পেলেও দক্ষিণ আফ্রিকার হয়ে কোনো আইসিস...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা