আন্তর্জাতিক

ভারতে একদিনে করোনা সংক্রমণ শনাক্তের রেকর্ড

আন্তর্জাতিক ডেস্ক : ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এমনিতেই বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে যাচ্ছে তার সরকার। তার ওপর করোনা ভাইরাস ভয়াবহ মহামারির রূপ নিয়েছে ভারতে। ইতোমধ্যে বিভিন্ন রাজ্যে জারি করা হয়েছে লকডাউন। কিন্তু সে লকডাউন জনগণ মানছেন না।

বুধবার ( ৭ এপ্রিল ) সকালের ওয়ার্ল্ডো মিটারের পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশটিতে ১ লাখ ১৫ হাজারের বেশি শনাক্ত হয়েছে। মারা গেছেন ৬৩১ জন। এদিকে ভারতে করোনা ভাইরাসের (কভিড-১৯) দ্বিতীয় ঢেউ বিপজ্জনক মোড় নিয়েছে। দেশটিতে একদিনে ১ লাখ ১৫ হাজার রোগী শনাক্ত হয়েছে যা এখন পর্যন্ত সর্বোচ্চ।

এ নিয়ে বিশ্বের দ্বিতীয় জনবহুল দেশটিতে করোনার মোট সংক্রমণ প্রায় ১ কোটি ২৮ লাখে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত মারা গেছেন ১ লাখ ৬৬ হাজার ২০৮ জন। ভারতে করোনার দ্বিতীয় ঢেউ ইতোমধ্যে প্রথম ঢেউকে ছাড়িয়ে গেছে। গত সোমবার দেশটিতে প্রথমবারের মতো দৈনিক ১ লাখ সংক্রমণের খবর আসে।

এদিকে সংক্রমণের দ্বিতীয় ঢেউ আগামী ৪ সপ্তাহে ভয়াবহ আকার ধারণ করতে পারে বলে পূর্বাভাস দিয়েছে কেন্দ্রীয় সরকার। মঙ্গলবার সংবাদ সম্মেলনে নীতি আয়োগের স্বাস্থ্য বিষয়ক সদস্য ভি কে পাল বলেন, ‘দেশে মহামারী পরিস্থিতি ক্রমশ ভয়াবহ হচ্ছে। সংক্রমণ আরও বাড়ছে। জনসংখ্যার বড় অংশের এখনো করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা রয়েছে।’

তিনি বলেন, ‘আগামী ৪ সপ্তাহ সতর্কতা বজায় রাখতে হবে। সংক্রমণ ঠেকাতে সকলকে ঐক্যবদ্ধ ভাবে সচেষ্ট হতে হবে।’

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বস্তির অলিগলি থেকে নতুন সেনসেশন আরেক লিওনেল

আর্জেন্টিনা ফুটবলে 'লিওনেল' নামটি মানেই অন্যরকম এক আবেগ। নীল-সাদা জার...

ভালো ফল নয়, দক্ষতা অর্জনে ভাষা শিখতে হবে: ববি হাজ্জাজ

ভাষাশিক্ষাকে কেবল পরীক্ষায় ভালো ফল অর্জনের মধ্যে সীমাবদ্ধ না রেখে...

প্রথম ইনিংসে ৩৪৬ রানে অলআউট টাইগাররা, জবাবে ব্যাট করছে আফগানরা

আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচে নিজেদের প্রথম ইনিংসে ব্যাট করে স...

কেরালার সাবেক মুখ্যমন্ত্রী বিজয়ন আটক

রাজধানী দিল্লি ও এর আশপাশের এলাকায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাঁড়াশি অভিয...

আফগানদের প্রতিরোধে ধুঁকছে বাংলাদেশ

আবুধাবিতে যেন প্রতীক্ষার এক মহাকাব্য রচিত হলো টেস্টের দ্বিতীয় দিনে। ব্যাট ও ব...

খাগড়াছড়িতে কৃষি পণ্যের রপ্তানি সক্ষমতা বৃদ্ধিতে মতবিনিময় সভা

পার্বত্য চট্রগ্রামের খাগড়াছড়িতে উৎপাদিত কৃষি পণ্...

এবার আচারের বয়ামে হীরা, সোনা, প্লাটিনাম ও রুবি

হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এবার আচারের...

জমি দখলের প্রতিবা‌দে সমা‌বেশ-বি‌ক্ষোভ মি‌ছিল

রাতের আধাঁরে দুই শত বছরের পুরানো কাঁঠাল গাছসহ বিভি...

৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস, ছুটি ঘোষণা

জাতীয় ও আন্তর্জাতিক দিবস উদযাপন এবং পালন সংক্রান্ত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা