আন্তর্জাতিক

টিকা নিয়েও করোনা আক্রান্ত পাক প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক: পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান টিকা নেয়ার ৪৮ ঘণ্টা পার হওয়ার আগেই করোনা রিপোর্টে পজিটিভ আসলেন।

টুইটারে এ খবরের সত্যতা স্বীকার করেছেন স্বাস্থ্য বিষয়ক পরিষেবার ক্ষেত্রে পাকিস্তানের প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ফয়জল সুলতান।

শনিবার (২০ মার্চ) এক টুইটবার্তায় তিনি বলেন, প্রধানমন্ত্রী ইমরান খানের কোভিড-১৯ রিপোর্ট পজিটিভ এসেছে। বাড়িতে আইসোলেশনে আছেন তিনি।

পাকিস্তানের শাসক দল তেহরিক-ই-ইনসাফ ফয়জলের টুইটটি রিটুইট করেছে। তবে গত কয়েকদিন ইমরান যাদের সঙ্গে দেখা করেছিলেন, তাদের আইসোলেশনে থাকা বা করোনা পরীক্ষা করানোর মতো কোনও পরামর্শ দেননি ফয়জল। অথচ সম্প্রতি প্রায় নিয়মিত বিভিন্ন বৈঠক করতেন বছর ৬৭ বছর বয়সী ইমরান।

সংবাদসংস্থা রয়টার্স জানিয়েছে, শুক্রবার রাজধানী ইসলামাবাদের নিরাপত্তা সংক্রান্ত একটি কনফারেন্সে ছিলেন। যেখানে বড় সংখ্যক প্রতিনিধি উপস্থিত ছিল। বিনা মাস্কেই সেই কনফারেন্সে ভাষণ দিয়েছিলেন। একই কায়দায় গরিবদের জন্য আবাসন উদ্বোধনের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন ইমরান। তার আগেরদিন অবশ্য নিজেই করোনা সংক্রান্ত সুরক্ষা বিধি মেনে চলার আর্জি জানিয়েছিলেন।

বৃহস্পতিবার (২০ মার্চ) করোনাভাইরাস টিকার প্রথম ডোজ নিয়েছিলেন ইমরান। তারপর প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে একটি টুইটবার্তায় বলা হয়েছিল, ‘আজ প্রধানমন্ত্রী ইমরান খানকে টিকা দেওয়া হয়েছে। মহামারীর তৃতীয় স্রোতের প্রেক্ষিতে যাবতীয় নির্দেশিকা কঠোরভাবে মেনে চলার আর্জি জানিয়েছেন।’

গত ১০ মার্চ থেকে পাকিস্তানের সাধারণ মানুষের জন্য টিকাদান শুরু হয়েছে। চীনা টিকা নিয়ে প্রথম সারির করোনা যোদ্ধারা উদ্বেগ প্রকাশ করায় প্রবীণদের টিকা দেওয়া হচ্ছে। তাৎপর্যপূর্ণভাবে ইমরানকে চীনা টিকা দেওয়া হয়েছে বলে জানিয়েছে সেদেশের সংবাদমাধ্যম।

চীনের টিকার পাশাপাশি রাশিয়ার স্পুটনিক-৫ এবং অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কোভিশিল্ডকেও জরুরি ভিত্তিতে ব্যবহারের অনুমোদন দেওয়া হয়েছে পাকিস্তানে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বোয়ালমারীতে জামায়াত নেতার সংবাদ সম্মেলনের জবাব দিলেন বিএনপি নেতা

ফরিদপুরের বোয়ালমারী পৌর ভবনের নিকটস্থ পাঞ্জেরী মডেল মাদ্রাসায় অনুষ্ঠিত এক সংব...

সেনাবাহিনীর সুনাম আন্তর্জাতিক অঙ্গনে সুবিদিত: রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশ সেনাবাহিনীর সুনাম সুবি...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

পুরোনো ইঞ্জিনে বাংলাদেশ রেল: বাড়ছে বিলম্ব ও দুর্ঘটনার শঙ্কা

বাংলাদেশ রেলওয়ের অন্যতম বড় সংকট এখন লোকোমোটিভ বা ইঞ্জিনের ঘাটতি। কয়েক দশক ধরে...

টানা পাঁচ দিন বৃষ্টির পূর্বাভাস

দেশজুড়ে চলমান ভ্যাপসা গরম ও মৃদু তাপপ্রবাহ থেকে স্বস্তি মিলতে যাচ্ছে। সক্রিয়...

মুন্সীগঞ্জে ডিবি পুলিশের অভিযান, ২৬০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার ৩ 

মুন্সীগঞ্জে পৃথক অভিযানে ২৬০ পিস ইয়াবাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দ...

মাদারীপুরে ভেজাল খাদ্যপণ্য বিক্রি, দুইজনের কারাদণ্ড ও জরিমানা      

মাদারীপুরে ভেজাল ও মেয়াদোত্তীর্ণ খাদ্যপণ্য বিক্রির অভিযোগে দুই ব্যক্তিকে পাঁচ...

পল্লবীতে মুখে বালিশ চেপে অজ্ঞান করে কিশোরীকে ধর্ষণ 

রাজধানীর পল্লবীতে ১৪ বছরের এক কিশোরীকে মুখে বালিশ চেপে অজ্ঞান করে ধর্ষণের অভি...

কর্ণফুলী টানেলে ১৬১৬ কোটি টাকার অনিয়ম: আইএমইডি

কর্ণফুলী টানেল নির্মাণ প্রকল্পে ১ হাজার ৬১৬ কোটি টাকার আর্থিক অনিয়মের তথ্য উঠ...

লেখক ও গবেষক অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আর নেই

দেশের বিশিষ্ট লেখক, গবেষক ও শিক্ষাবিদ অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক মারা গেছেন।...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা