আন্তর্জাতিক

আফগানিস্তানে সংঘর্ষে নিহত ৩৬

আন্তর্জাতিক ডেস্ক: আফগানিস্তানে গত ২৪ ঘণ্টায় জঙ্গি তৎপরতা ও সহিংসতায় কমপক্ষে ৩৬ জন নিহত হয়েছেন। শনিবার (১৯ মার্চ) স্থানীয় একটি স্বাধীন যুদ্ধ পর্যবেক্ষণ গ্রুপ একথা জানিয়েছে। খবর- সিনহুয়া।

সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া বার্তায় রিডাকশন ইন ভায়োলেন্স জানায়, ‘গত ২৪ ঘণ্টায় আমাদের পর্যবেক্ষণ দল আফগান ন্যাশনাল ডিফেন্স অ্যান্ড সিকিউরিটি ফোর্সের এক সদস্যসহ ৩৬ জন নিহত হওয়ার খবর পেয়েছে। এদের মধ্যে ৩৫ জনই তালেবান জঙ্গি।’

গ্রুপটি জানায়, উল্লেখিত সময়ে ৩১ তালেবান জঙ্গি ও নিরাপত্তা বাহিনীর চার সদস্য আহত হয়েছেন। তারা আরো জানায়, আফগানিস্তানের ৩৪টি প্রদেশের মধ্যে চারটিতে এসব সহিংস ঘটনা ঘটে।

ওই দিন দেয়া আফগান প্রতিরক্ষা বাহিনীর এক বিবৃতিতে পৃথক এক ঘটনায় সাত জঙ্গিকে গ্রেফতারের খবর নিশ্চিত করা হয়েছে। শুক্রবার আফগানিস্তানের পূর্বাঞ্চলীয় পাকতিয়া প্রদেশের জাজি আরিওব জেলায় জঙ্গি নির্মূল অভিযান চলাকালে তাদেরকে গ্রেফতার করা হয়।

বিবৃতিতে আরো বলা হয়, এ সময় পার্বত্য এ অঞ্চলের ওই জেলার বিভিন্ন এলাকা তালেবানের হাত থেকে মুক্ত করা হয়।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মশক নিয়ন্ত্রণের জন্য আসছে ‘১০০-তে ১০০’ কর্মসূচি

আগামীকাল থেকে মশক নিয়ন্ত্রণ কার্যক্রম জোরদার করতে ‘১০০-তে ১০০’ কর...

১৯২৭ -২০২৭: গৌরীপুর পৌরসভা

ব্রিটিশ আমলে ১৯২৭ সালের পহেলা জানুয়ারি প্রতিষ্ঠিত ময...

মুন্সীগঞ্জ সদরে ৫০০ ইয়াবাসহ মাদক কারবারি গ্রেপ্তার

মুন্সীগঞ্জে মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবে ৫০০ পিস ইয়াবাসহ মো. দেল...

মাটিরাঙায় বিনামূল্যে স্তন ও জরায়ুর মুখ ক্যানসারের পরীক্ষা কার্যক্রম অনুষ্ঠিত 

খাগড়াছড়ির মাটিরাঙায় অসহায় নিম্মবিত্ত মানুষের দোরগোড়ায় চিকিৎসা সেবা পৌঁছে দি...

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা