আন্তর্জাতিক

ভারতে সাড়ে ৩ হাজার হিন্দু-মুসলিম জুটির বিয়ে!

আন্তর্জাতিক ডেস্ক : ভারতে এক আসরে বিয়ের পিঁড়িতে বসলো সাড়ে ৩ হাজার হিন্দু-মুসলিম জুটি।

বৃহস্পতিবার ( ১৮ মার্চ )উত্তর প্রদেশের লক্ষ্ণৌ শহরে গণবিয়ের এ আয়োজন সম্পন্ন হয়।

নিম্নবিত্ত ও অর্থ সংকটে থাকা পরিবারের জন্য গণবিয়ের এ আয়োজন করে রাজ্য সরকার। যাতে হিন্দু ধর্মের বর-কনের পাশাপাশি বেশ কয়েকটি মুসলিম জুটিরও বিয়ে পড়ানো হয়। বিশাল প্যান্ডেলে, নিজ নিজ ধর্মীয় রীতিতেই সম্পন্ন হয় বিয়ের আনুষ্ঠানিকতা।

বর-কনের পোশাক-গহনার পাশাপাশি, অতিথিদের খাবারের ব্যবস্থাও করে প্রশাসন। এ সময় উপস্থিত ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ।

অনুষ্ঠানের খরচ ও যৌতুকের কারণে ভারতের নিম্নবিত্ত অনেক পরিবারেই বিয়ে বড় দুশ্চিন্তার কারণ। প্রশাসন বা বেসরকারি সংস্থার উদ্যোগে তাই বিভিন্ন সময়ে গণবিয়ের আয়োজন করা হয়।উত্তর প্রদেশ সরকারের দাবি, একসঙ্গে সাড়ে ৩ হাজার জুটির গণবিয়ে একটি বিশ্ব রেকর্ড।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

পরীমণির নাচের ভিডিও ভাইরাল

নতুন নাচের ভিডিও প্রকাশের পর সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ আলোচনা তৈরি হয়েছে অভি...

সেঞ্চুরি করেই সাজঘরে ফিরলেন সাদমান

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মিরপুর টেস্টের দ্বিতীয় দিনের শুরুতেই ক্যারিয়ারের তৃতী...

পল্লবীকে বিয়ে করতে চাইলে মানতে হবে যে শর্ত

দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্রী সাই পল্লবী জানিয়েছেন, জীবনসঙ্গী...

উলিপুরে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী ও শাশুড়ি পলাতক

কুড়িগ্রামের উলিপুরে নিলুফা ইয়াসমিন (২১) নামে এক গৃ...

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নতুন কমিটির দায়িত্ব গ্রহণ

ঢাকা সাংবাদিক সমবায় সমিতির নব নির্বাচিত কর্মকর্তার...

প্রয়াত আব্দুল হাইয়ের জন্য বিএনপির দোয়া-মিলাদ মাহফিল

মুন্সীগঞ্জ জেলা বিএনপির সাবেক সভাপতি, সাবেক উপমন্ত...

রাসিক প্রশাসকের সঙ্গে নরওয়ের ক্রিস্টিয়ানস্যান্ড সিটির ডেপুটি মেয়রের সাক্ষাৎ

রাজশাহী সিটি কর্পোরেশনের প্রশাসক মোঃ মাহফুজুর রহমা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা