আন্তর্জাতিক

ইতালির কয়েকটি অঞ্চল রেড জোন ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক : ইতালিতে রেড জোনের কারণে বেশির ভাগ মানুষ রয়েছেন চরম হতাশায়। বার রেস্টুরেন্টসহ বহু ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে।

শুক্রবার (১৯ মার্চ) থেকে ইতালিতে স্থগিত হওয়া এ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগ আবারও শুরু হয়েছে। এ অবস্থার মধ্যেই দেশটিতে আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলেছে।

ইতালিতে শুক্রবার আরও দুটি অঞ্চলকে রেড জোন ঘোষণা করা হয়েছে। রেড জোন এলাকায় বার রেস্টুরেন্টসহ বহু ব্যবসা প্রতিষ্ঠান এখন বন্ধ রয়েছে। অনেকেই দোকান ভাড়া দিতে না পেরে ছেড়ে যাচ্ছে দীর্ঘদিনের ব্যবসা। প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ীরাও রয়েছেন চরম হতাশায়।

এদিকে সরকার ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও দরিদ্র মানুষের জন্য ১১ মিলিয়ন ইউরো অর্থ বরাদ্দ দিয়েছে। আগামী ৮ এপ্রিল থেকে এ অর্থ নাগরিকদের মধ্যে বিতরণ শুরু হবে।

এদিকে দেশটিতে এ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন ৫৫ বছর বয়সের বেশি নাগরিকদের দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অন্যদিকে এক ডোজের ভ্যাকসিন জনসন এন্ড জনসন ইতালির ফার্মেসিতেও পাওয়া যাবে।

শুক্রবার ইতালির প্রধানমন্ত্রী মারিও দ্রাঘী নিজেও এ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন গ্রহণ করবেন বলে জানিয়েছেন। যত দ্রুত সম্ভব স্কুল খুলে দেয়া হবে বলেও জানান তিনি। শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় অনলাইনে ক্লাসে আগ্রহী নয় বাংলাদেশি শিশুরা।

এদিকে ইতালিতে ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন প্রায় ২৬ হাজার মানুষ।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা