আন্তর্জাতিক

যে চার দেশের নারী বিয়ে করবে না সৌদি নাগরিক

সান নিউজ ডেস্ক : নিজ দেশের পুরুষদের চারটি দেশের নারীদের বিয়ের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে সৌদি আরব। সৌদি সংবাদমাধ্যমের বরাত দিয়ে পাকিস্তানি সংবাদমাধ্যম ডন জানিয়েছে, এই চারটি দেশ হলো বাংলাদেশ, চাদ, মিয়ানমার ও পাকিস্তান। এছাড়া বিদেশি নারীদের বিয়ে করতে চাইলে এখন থেকে সৌদি পুরুষদের কঠোর নিয়মকানুন অনুসরণ করতে হবে।

বেসরকারি হিসেব অনুযায়ী বর্তমানে পাকিস্তান, বাংলাদেশ, মিয়ানমার ও চাদের প্রায় পাঁচ লাখ নারী সৌদি আরবে বসবাস করছে। নিষেধাজ্ঞার কারণে এখন থেকে এসব নারীরা কোনও সৌদি পুরুষকে বিয়ে করতে পারবে না।

মক্কা পুলিশের পরিচালক মেজর জেনারেল আসাফ আল কুরাইশি মক্কা ডেইলি সংবাদমাধ্যমকে বলেছেন, বিদেশি নারীদের বিয়ের ক্ষেত্রে এখন কঠিন নিয়মকানুনের আওতায় আসতে হবে সৌদি পুরুষদের। বিদেশি নারীদের বিয়ে করা নিরুৎসাহিত করতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। বিদেশিদের বিয়ের অনুমতি পাওয়ার আগে এখন থেকে অতিরিক্ত আনুষ্ঠানিকতা সারতে হবে সৌদি পুরুষদের।

মক্কা পুলিশের পরিচালক আল কুরাইশি জানান, কোনও সৌদি পুরুষ কোনও বিদেশি নারীকে বিয়ে করতে চাইলে প্রথমে সংশ্লিষ্ট দেশের সরকারের অনুমতি নিতে হবে আর বিয়ের আবেদন সরকারি মাধ্যমে পেশ করতে হবে। ওই কর্মকর্তা জানান, আবেদনকারীকে অবশ্যই ২৫ বছরের বেশি বয়সী হতে হবে আর আবেদনের সঙ্গে স্থানীয় জেলা মেয়রের স্বাক্ষর করা বিভিন্ন নথিপত্র উপস্থাপন করতে হবে। এছাড়া আবেদনকারী ইতোমধ্যে বিবাহিত হলে তাকে আবেদনের সঙ্গে একটি হাসপাতালের প্রতিবেদন উপস্থাপন করতে হবে যাতে বলা থাকবে তার স্ত্রী হয় অক্ষম, না হয় কোনও মারাত্মক রোগে ভুগছেন কিংবা তিনি সন্তান জন্মদানে অক্ষম।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দশ দিনের জন্য বাতিল ইউএস-বাংলার ঢাকা-রিয়াদ সব ফ্লাইট

রিয়াদ বিমানবন্দর সাময়িকভাবে বন্ধ থাকার কারণে ঢাক...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

হঠাৎ করেই করাচিতে ১৪৪ ধারা জারি

জনসাধারণের ‘ভোগান্তি রোধ এবং আইনশৃঙ্খলার পরি...

‘আত্মগোপনে’ সৌদি যুবরাজ

ইয়েমেনের ইরান সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী হুতিদের ঘন ঘন ক্ষেপণাস্ত্র ও ড্রোন হাম...

পুরান ঢাকায় মনজুর খান প্লাজায় ভয়াবহ অগ্নিকাণ্ড

পুরান ঢাকার চকবাজারের মনজুর খান প্লাজা মার্কেটে এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘ...

ঢাকা-রিয়াদ রুটের সব ফ্লাইট ১৭ অক্টোবর পর্যন্ত স্থগিত

সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম বন্ধ থাকায় আগ...

দিল্লিতে বিরোধীদের পদযাত্রা ঘিরে নিরাপত্তা জোরদার, আটক ১২ সাংবাদিক

ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে ভোটার তালিকায় অনিয়মের...

চকবাজারে সাততলা ভবনের মার্কেটে আগুন, নিয়ন্ত্রণে ৫ ইউনিট

রাজধানীর পুরান ঢাকার চকবাজারে সাততলা একটি ভবনের ষষ্ঠ তলায় অবস্থিত একটি মার্কে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা