আন্তর্জাতিক

সু চির শুনানি পেছালো ১০ দিন 

আন্তর্জাতিক ডেস্ক: মিয়ানমারের ক্ষমতাচ্যুত নেত্রী অং সান সু চির বিরুদ্ধে করা মামলার শুনানি দশ দিন পিছিয়ে দিয়েছে দেশটির সামরিক সরকার। খবর- রয়টার্স।

রোববার (১৪ মার্চ) ছিল সামরিক সরকারবিরোধী বিক্ষোভের সবচেয়ে বেশি রক্তাক্ত দিন। এদিন পুলিশের গুলিতে অন্তত ৪৪ বিক্ষোভকারী নিহত হন। পর্যবেক্ষণ সংগঠন অ্যাসিস্ট্যান্ট অ্যাসোসিয়েশন ফর পলিটিকাল প্রিজনারস জানিয়েছে, এখন পর্যন্ত ১২০ জনের বেশি বিক্ষোভকারী নিহত হয়েছেন।

সু চির আইনজীবী খিন মং ঝাও জানিয়েছেন, মামলার শুনানি আগামী ২৪ মার্চ পর্যন্ত স্থগিত করেছে আদালত। তাছাড়া, এখানে কোনো ইন্টারনেট নেই। ভিডিও কনফারেন্সের মাধ্যমে শুনানি হওয়ার কথা ছিল। আমরা ভিডিও কল করতে পারিনি।

গত ১ ফেব্রুয়ারি সেনাবাহিনী মিয়ানমারের রাষ্ট্রক্ষমতা দখলের পর বন্দি নেত্রী সু চির সোমবার স্থানীয় সময় সকাল ১০টায় ভিডিও শুনানিতে ওই আদালতে হাজির হওয়ার কথা ছিল বলে জানিয়েছেন তার আইনজীবী।

আইনজীবী খিন মং জাও সোমবার (১৫ মার্চ) বার্তা সংস্থা রয়টার্সকে এসব তথ্য জানিয়ে বলেন, অং সান সু চির ওই মামলার শুনানি আগামী ২৪ মার্চ পর্যন্ত স্থগিত করেছে আদালত।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের প্রথম প্রহরেই সেনাবাহিনীর হাতে বন্দি হন মিয়ানমারের নির্বাচিত নেত্রী অং সান সু চি। এরপর কখনো প্রকাশে দেখা না গেলেও এখন পর্যন্ত সামরিক জান্তারা তার বিরুদ্ধে চারটি পৃথক মামলা দায়ের করেছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিজিবির বীরত্বে বিএসএফের পিছুটান, ফের পুশইনের চেষ্টা ব্যর্থ

পঞ্চগড়ের বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের মালকাডাঙ্গা স...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

বিকেলে শহীদ আবরার ফাহাদের পরিবারের সঙ্গে প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নির্যাতনে নিহত বাংলাদেশ প...

ইউরোপমুখী নিঃসঙ্গ অভিবাসী শিশুর সংখ্যা বাড়ছে

২০২৫ সালে একা বা অভিভাবকহীন অবস্থায় ইউরোপে পৌঁছানো আশ্রয়প্রার্থী শিশুর সংখ্যা...

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর তালিকায় ঢাবির ২২ শিক্ষক-গবেষক

বিশ্বের শীর্ষ ২ শতাংশ বিজ্ঞানীর ২০২৬ সালের তালিকায়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা