আন্তর্জাতিক

শিকাগোয় বন্দুকধারীদের হামলায় নিহত ২

আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের একটি পার্টিতে বন্দুকধারীদের হামলায় দুজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ১৫ জন।

রোববার (১৪ মার্চ) স্থানীয় সময় এ ঘটনা ঘটে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসি তাদের প্রতিবেদনে বলেছে, হামলার খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে যায় পুলিশ। সেখান থেকে তারা আহতদের উদ্ধার করে। ভোর পৌনে ৫টার দিকে হামলাটি হয়। গুলিবিদ্ধ সবার বয়স ২০ থেকে ৪৪ বছরের মধ্যে।

পুলিশ জানায়, সাউথ সাইড লোকালয়ে রাতভর চলছিল পার্টি। সেখানে ঘটনাটি ঘটে। আহতদের হাসপাতালে নেওয়া হয়েছে। চিকিৎসাধীন ৭ জনের অবস্থা সংকটাপন্ন। ঘটনাস্থল থেকে ৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

এ হামলার সঙ্গে ঠিক কতজন জড়িত ছিল- সেটা নিশ্চিত করেনি নিরাপত্তা বাহিনী। কারণ সম্পর্কেও কিছু জানায়নি। এখনও কাউকে গ্রেপ্তার করার খবর জানায়নি শিকাগো পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অনুষ্ঠানে উপস্থিত ব্যক্তিদের মধ্যে বাগ্বিতণ্ডার জেরেই এ গোলাগুলি হয়ে থাকতে পারে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা