আন্তর্জাতিক

হুইলচেয়ারে বসে নির্বাচনী প্রচারে মমতা

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে ভোটের প্রচারের সময় আহত হয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এরপরে হাসপাতালে ভর্তি হতে হয়। প্রচার সাময়িক বিঘ্ন হলেও। রোববার (১৪ মার্চ) হুইলচেয়ারে বসে ফের প্রচার শুরু করলেন মমতা।

মুখ্যমন্ত্রী তথা তৃণমূলনেত্রী মমতা রোববার মেয়ো রোডে গান্ধী মূর্তির পাদদেশ থেকে হাজরা পর্যন্ত মিছিল করেছে তৃণমূল। মেয়ো রোডের সভায় মিছিলের সূচনা করেন মমতা। কোলকাতার এসএসকেএম হাসপাতাল থেকে ফেরার পর প্রথমবার প্রচারের ময়দানে এলেন তিনি। পৌনে ২টা নাগাদ কালীঘাটের বাড়ি থেকে মেয়ো রোডে পৌঁছন মমতা।

সেখানে গাড়ি থেকে নেমে নীল-সাদা রঙের বিশেষ ভাবে তৈরি হুইল চেয়ারে বসেই রওনা দেন গান্ধী মূর্তির উদ্দেশে। তার পায়ে রয়েছে বিশেষ জুতা। এর কিছুক্ষণ পরেই শুরু হয় মিছিল। প্রায় পাঁচ কিলোমিটার পথ অতিক্রম করে মিছিলটি।

নন্দীগ্রামের ঘটনার পুনরাবৃত্তি যাতে না ঘটে, তাই মিছিল ঘিরে কড়া নিরাপত্তার বন্দোবস্ত করা হয়েছে। মিছিল ঘিরে রয়েছেন পুলিশ কর্মীরা। রাস্তায় যান চলাচল বন্ধ রয়েছে। মিছিলের পথে বিভিন্ন জায়গা গার্ডরেল দিয়ে ঘিরে রাখা হয়েছে। মিছিলে ইতিমধ্যেই দলের বহু কর্মী-সমর্থক যোগ দিয়েছেন। দলীয় পতাকা হাতে স্লোগান দিচ্ছেন তারা। মিছিলে রয়েছেন টালিগঞ্জের কলাকুশলীরাও। ঝুঁকি না নিয়ে মিছিলে অ্যাম্বুল্যান্সের ব্যবস্থাও রাখা হয়েছে।

তৃণমূলের মিছিলের পুরোভাগে তৃণমূলনেত্রী। রয়েছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়, অরূপ বিশ্বাস-সহ দলের সামনের সারির নেতানেত্রীরা। উপস্থিত কোলকাতার বিধানসভা কেন্দ্রের প্রার্থীরাও। মিছিলে যোগ দিয়েছেন দলীয় কর্মী সমর্থকরাও।

মিছিল শেষে, হাজরার জনসভা থেকে মমতা কী বার্তা দেন, সেদিকে তাকিয়ে রয়েছেন নেতাকর্মীরা। দিন কয়েক আগেই এসএসকেএম হাসপাতাল থেকে একটি ভিডিও বার্তায় দলের প্রচারের কাজে ফেরার আশ্বাস দিয়েছিলেন মমতা।কোলকাতার রোড শো শেষ করে দুর্গাপুরে যাওয়ার কথা মুখ্যমন্ত্রীর।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

রাঙ্গাবালীতে ডুবে যাওয়া শিশুর মৃত্যু, প্রশ্ন চিকিৎসায়

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় বাড়ির পাশের পানিতে ডুবে এক শিশুর মৃত্যু হয়েছে।...

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

এলজিইডিতে আইইউটি শিক্ষার্থীদের দিনব্যাপী প্রশিক্ষণ

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আয়োজনে ইসলামিক ইউনিভার্সিটি অব টেক...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা