আন্তর্জাতিক

অবশেষে কাফালা পদ্ধতিতে পরিবর্তন আনল সৌদি আরব

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে বিদেশী কর্মীর সঙ্গে নিয়োগ চুক্তি ‘কাফালা’ পদ্ধতিতে পরিবর্তন আনা হয়েছে। বহুল প্রতীক্ষিত এই পরিবর্তনের ফলে এখন থেকে বিদেশী কর্মীরা তাদের নিয়োগদাতার অনুমতি ছাড়াই চাকরি পরিবর্তন করতে পারবেন।

গত বছরের নভেম্বরে সৌদির মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় কাফালা পদ্ধতি সংশোধন করা হবে বলে ঘোষণা দেয়। আগের নিয়মে, নিয়োগদাতারা তাদের ইচ্ছামত বিদেশী শ্রমিকদের চাকরি ও সৌদিতে থাকার অনুমতির মেয়াদ বাড়াতে বা সমাপ্ত করতে পারতেন।

মানবাধিকার সংস্থাগুলো বলে আসছিল, এই পদ্ধতিতে বিশেষত নির্মাণ শ্রমিক ও গৃহকর্মীদের ওপর নিয়োগদাতার নির্যাতনের সুযোগ ছিল।

সৌদি আরবে নিয়োগদাতাদের দ্বারা বিদেশী শ্রমিকদের পাসপোর্ট জব্দ, চুক্তির চেয়ে অতিরিক্ত সময় কাজ করানো ও বেতন না দেয়ার ঘটনা প্রায়শই ঘটে থাকে।

সংশোধিত নতুন নিয়মে, বিদেশী শ্রমিকরা তাদের চুক্তির মেয়াদ অনুযায়ী চাকরি পরিবর্তন করতে পারবেন। চুক্তির মেয়াদকালের মধ্যেও শ্রমিকরা চাকরি পরিবর্তন করতে পারবেন তবে সেক্ষেত্রে তাদের নিয়োগদাতাকে একটি নির্দিষ্ট সময়সীমার মধ্যে অবহিত করতে হবে। এছাড়া বিদেশী শ্রমিকরা নিয়োগদাতার অনুমতি ছাড়াই সৌদি আরবের বাইরে ভ্রমণ করতে পারবেন।

সৌদি কর্তৃপক্ষ জানিয়েছে, যেসব শ্রমিকদের নিয়োগ চুক্তি দেয়া হয় না বা বেতন পরিশোধ করা হয় না তাদের জন্যও বিধান রাখা হচ্ছে।

উপসাগরীয় অঞ্চলের বেশ কয়েকটি দেশ সাম্প্রতিক বছরগুলিতে কাফালা পদ্ধতি সংশোধন করেছে। ছয় সদস্যের উপসাগরীয় সহযোগিতা কাউন্সিল জুড়ে একসময় এই পদ্ধতি ব্যাপকভাবে প্রচলিত ছিল।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

গাজায় ধ্বংসস্তূপের মাঝে বেঁচে থাকার সংগ্রাম

ইসরায়েলি চেকপয়েন্টে স্বামী নিখোঁজ হওয়ার পর থেকেই চরম অনিশ্চয়তা, অভাব আর একাক...

রামপাল সৌর বিদ্যুৎকেন্দ্রসহ একনেকে ১৩ প্রকল্প অনুমোদন

জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভ...

মেসিকে নিয়ে আন্তোনেলার আবেগঘন বার্তা

বর্ণাঢ্য আন্তর্জাতিক ক্যারিয়ারের ইতি টানলেন লিওনেল মেসি। আর্জেন্টিনার জার্সি...

অজিদের বিপক্ষে ডেভিড হেম্পের কঠিন মিশন

এশিয়া কাপ ও এশিয়ান গেমসের হতাশা পেছনে ফেলে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছে বা...

মধ্যরাতে গোবিপ্রবিতে ককটেল বিস্ফোরণ

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) প্রধান ফটকের বাইরে...

ফিলিস্তিন সংকটে মুসলিম বিশ্বের নিষ্ক্রিয়তা লজ্জাজনক : আবদুল মালিক আল-হুথি

ইসরায়েলের বিরুদ্ধে ফিলিস্তিনিদের ‘আল-আকসা তুফান’ অভিযানকে দখলদারি...

বাজার থেকে কেনা ডিম আসল কিনা, বুঝবেন যেভাবে

সামাজিক যোগাযোগমাধ্যমে সম্প্রতি ‘নকল’ বা ‘প্লাস্টিকের ডিম&r...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা