আন্তর্জাতিক

মেয়েদের গান গাওয়া নিষিদ্ধ করলো আফগানিস্তান

আন্তর্জাতিক ডেস্ক: ১২ বছর পার হওয়া মেয়েদের প্রকাশ্যে গান গাওয়ার ক্ষেত্রে আবার নিষেধাজ্ঞা জারি করেছে আফগানিস্তান। এরআগে তালেবান শাসনামলে এমন বিধান জারি ছিল।

আফগানিস্তানের শিক্ষামন্ত্রী এক বিবৃতিতে এ আদেশ দিয়েছেন। জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলে মন্ত্রীর সেই বিবৃতির প্রতিলিপি পেয়েছে। তারা জানিয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র ভিডিওবার্তায় একই নির্দেশ জানিয়েছেন।

১২ বছরের উপরে কোনো স্কুলছাত্রী প্রকাশ্যে গান গাইতে পারবে না আফগানিস্তানে। একমাত্র ১০০ শতাংশ নারী সমাবেশে গান গাওয়ার অনুমতি আছে। পুরুষদের সামনে কোনো ভাবেই গান গাওয়া যাবে না। পুরুষ গানের শিক্ষকরাও স্কুলে বা অন্য কোথাও মেয়েদের গান শেখাতে পারবেন না। নির্দেশ জারি করেছে আফগানিস্তানের শিক্ষা মন্ত্রণালয়।

বিশেষজ্ঞদের বক্তব্য, আফগান প্রশাসনের সঙ্গে দীর্ঘদিন ধরে তালেবানের শান্তি বৈঠক চলছে। তারই পরিপ্রেক্ষিতে এই ধরনের কড়া পদক্ষেপ নিতে শুরু করেছে আফগান সরকার। তালেবানের প্রভাব ক্রমশ বাড়তে শুরু করেছে।

তালেবান আমলে মেয়েদের স্কুলে যাওয়া, গান গাওয়া, শিল্পচর্চায় বহু নিষেধাজ্ঞা ছিল। তালেবান পরবর্তী সময়ে ধীরে ধীরে অবস্থার পরিবর্তন হচ্ছিল। কিন্তু শিক্ষা মন্ত্রণালয়ের সাম্প্রতিক নির্দেশ নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে।

বুধবার (১০ মার্চ) এই নির্দেশ জারি হওয়ার পরে আফগানিস্তানের নারীরা প্রতিবাদ করতে শুরু করেছেন। সোশ্যাল মিডিয়ায় অনেকে মেয়েদের গান গাওয়ার ছবি পোস্ট করে জানিয়েছেন, এটাই দেশের সংস্কৃতি। তালেবান নিয়ম চাপিয়ে দেওয়া হচ্ছে। সাংবাদিক রুচি কুমার তেমনই একটি ভিডিও পোস্ট করেছেন।

অনেকে আবার সরাসরি শিক্ষামন্ত্রী রঙ্গিনা হামিদিকে আক্রমণ করছেন। তাদের বক্তব্য, হামিদি পরিচিত ছিলেন নারী আন্দোলনের কর্মী হিসেবে। নারীদের কথা সকলের সামনে তুলে ধরার কথা ছিল তার। তিনি কীভাবে এই নির্দেশ জারি করলেন?

প্রশাসনের সূত্র অবশ্য জানিয়েছে, অভিভাবকদের অনুরোধেই এই নিয়ম জারি করা হয়েছে। অনেক দিন ধরেই দেশের বড় অংশের অভিভাবকরা বলছিলেন, মেয়েদের গান গাওয়া নিয়ে সমস্যা হচ্ছে। তারই জেরে এই নিয়ম তৈরি করা হয়েছে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করুন : সালমান রুশদি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজিত এক নৈশভোজে ভারতের সমসাময়িক রাজনৈতিক পর...

বোরহানউদ্দিনে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসে...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা