আন্তর্জাতিক

পড়ে গিয়ে মমতার কপালে-পায়ে চোট, ষড়যন্ত্রের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক : ভোটের প্রচারণায় নিজের নির্বাচনী আসন নন্দীগ্রামে গিয়ে আহত হয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী ও তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। স্থানীয় একটি মন্দিরে পূজা শেষে বের হওয়ার সময় তাকে ধাক্কা মেরে ফেলে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে।

পড়ে গিয়ে মমতার কপালে এবং পায়ে চোট লেগেছে বলে জানা গেছে। এ কারণে প্রচারণা মাঝপথে বন্ধ রেখেই তাকে কলকাতায় ফিরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় ষড়যন্ত্র রয়েছে বলে অভিযোগ করেন তৃণমূল নেত্রী।

মমতা সাংবাদিকদের বলেন, ভিড়ের মধ্যে বাইরের চার-পাঁচজন লোক ঢুকে পড়েছিল। তারা আমাকে ধাক্কা মেরে ফেলে দেয়। ওরা ইচ্ছা করে ধাক্কা মেরেছে। এর পেছনে ষড়যন্ত্র ছিল।

আঘাত লেগে পা ফুলে গেছে বলেও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। ঘটনার সময় সেখানে কোনো পুলিশ ছিল না বলে অভিযোগ করেন তিনি।

স্থানীয় সময় বৃহস্পতিবার সকাল পর্যন্ত নন্দীগ্রামে থাকার কথা ছিল পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর। সেখান থেকে কলকাতায় ফিরে নির্বাচনী ইশতেহার প্রকাশ করার কথা ছিল তার। কিন্তু আহত হওয়ায় বাকি সব কর্মসূচি স্থগিত করে আপাতত কলকাতায় ফিরছেন মমতা। সেখানে তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হবে বলে জানিয়েছে তৃণমূল কংগ্রেস।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

রাজস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন নিহত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কোটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটন...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা