আন্তর্জাতিক

তাইওয়ান দখল করতে পারে চীন!

আন্তর্জাতিক ডেস্ক : আগামী ছয় বছরের মধ্যে তাইওয়ান দখল করে নিতে পারে চীন। এশিয়ায় মার্কিন সামরিক আধিপত্য খর্ব করতে বেইজিংয়ের পাল্টা ব্যবস্থার সেদিকেই ইঙ্গিত দিচ্ছে বলে জানিয়েছেন ওয়াশিংটনের এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের কমান্ডার অ্যাডমিরাল ফিলিপ ডেভিডসন।

চীন প্রায়ই স্বশাসিত ও গণতান্ত্রিক তাইওয়ান দখলের হুমকি দেয়। বেইজিংয়ের দাবি, তাইওয়ান মূল ভূখন্ড চীনেরই অংশ। তবে তাইওয়ান একে অস্বীকার করে আসছে।

মঙ্গলবার (৯ মার্চ) অ্যাডমিরাল ফিলিপ ডেভিডসন বলেছেন, ‘আমি উদ্বিগ্ন যে, আন্তর্জাতিক নিয়মের ভিত্তিতে আমাদের নেতৃস্থানীয় ভূমিকা এবং যুক্তরাষ্ট্রের প্রাধান্য খর্ব করতে তারা (চীন) উচ্চাকাঙ্ক্ষা ত্বরান্বিত করছে।’

যুক্তরাষ্ট্রের সিনেটে সামরিক বাহিনী সংক্রান্ত কমিটির শুনানিতে তিনি বলেছেন, ‘স্পষ্টভাবেই তাইওয়ান তাদের সেই উচ্চাভিলাসের একটি অংশ। আমি মনে করি, তাদের এই হুমকি চলতি দশকে প্রকাশ পাবে, প্রকৃত অর্থে আগামী ছয় বছরের মধ্যে।’

অ্যাডমিরাল ফিলিপ জানান, এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে চীনের সামরিক বিস্তার যুক্তরাষ্ট্রের জন্য , একটি প্রতিকূল পরিস্থিতির সৃষ্টি করছে এবং প্রতিরক্ষার মাত্রা হ্রাস করছে।

সান নিউজ/এম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

ইনানী রিসোর্টে আগুনে নিহতের সংখ্যা বেড়ে ১০

কক্সবাজারের উখিয়ার ইনানীতে টুপটুপ রিসোর্ট অ্যান্ড...

ঢাবি শিক্ষার্থী তেহামীর মৃত্যুতে উপাচার্যের গভীর শোক প্রকাশ

কক্সবাজারের ইনানীতে একটি রিসোর্টে ভয়াবহ অগ্নিকাণ্ড...

রাজস্থানে যাত্রীবাহী বাস উল্টে ৮ জন নিহত

ভারতের উত্তরপশ্চিমাঞ্চলীয় রাজ্য রাজস্থানের কোটা জেলায় এক ভয়াবহ সড়ক দুর্ঘটন...

মুম্বাই ছাড়লেন মাহেলা জয়াবর্ধনে

আইপিএলের অন্যতম সফল ফ্র্যাঞ্চাইজি মুম্বাই ইন্ডিয়ান্সের সঙ্গে দীর্ঘ অধ্যায়ের...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা