আন্তর্জাতিক

মিয়ানমারে বিক্ষোভকারীদের নির্যাতন, জাতিসংঘের নিন্দা

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে জান্তাবিরোধী বিক্ষোভকারীদের ওপর নির্যাতনের ঘটনায় নিন্দা জানিয়েছে জাতিসংঘ নিরাপত্তা পরিষদ। তবে চীন, রাশিয়া, ভারত ও ভিয়েতনামের ভেটোর কারণে পহেলা ফেব্রুয়ারির সামরিক অভ্যুত্থানকে ক্যু হিসেবে আখ্যা দিতে ব্যর্থ হয়েছে পরিষদ। এদিকে জান্তাবিরোধী বিক্ষোভে আবারো গুলি চালিয়েছে দেশটির নিরাপত্তা বাহিনী। গ্রেফতার করা হয়েছে প্রায় ২ হাজার আন্দোলনকারীকে। এদিকে জান্তা সরকারের নির্দেশ না মেনে ভারতে পালিয়ে যাওয়া পুলিশ কর্মকর্তা জানালেন, আন্দোলনকারীদের ওপর সামরিক বাহিনীর বর্বরতার কথা।

রয়টার্সের প্রকাশিত ছবিতে গতকাল বুধবার মিয়ানমারের জান্তাবিরোধী আন্দোলনে নিরাপত্তা বাহিনীর গুলির মুখে প্রাণ বাঁচাতে ছুটোছুটি করেছেন বিক্ষোভকারীরা। ইয়াঙ্গুনের নর্থ দাগনে সেনা অভ্যুত্থানের প্রতিবাদে ধর্মঘট পালনের সময় রেলকর্মীদের চারদিক থেকে ঘিরে ফেলে সেনা মদদপুষ্ট নিরাপত্তা বাহিনী। ছত্রভঙ্গ করতে নির্বিচারে গুলি চালায় তারা।

ম্যান্দালেতেও জান্তাবিরোধীদের ওপর গুলি চালায় পুলিশ। আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে দাওয়ে'ই শহরে রাবার বুলেট ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করা হয়। সেনাবাহিনীর কঠোরতা সত্ত্বেও দমে যেতে রাজি নন আন্দোলনকারীরা। দিনদিন আরো ভয়াবহ হয়ে উঠছে ক্যু'বিরোধী বিক্ষোভ। বিভিন্ন শ্রেণিপেশার মানুষের পাশাপাশি দেশটির উল্লেখযোগ্য সংখ্যক বৌদ্ধ ভিক্ষু আন্দোলনে যোগ দিয়েছেন। সেনা শাসনের অবসান ঘটিয়ে দেশের শান্তি শৃঙ্খলা ফেরাতে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা ফিরিয়ে দেয়ার আহ্বান জানিয়েছেন তারা।

জান্তাবিরোধীদের বিক্ষোভে দমনপীড়নের পাশাপাশি বিরোধী নেতাদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখেছে মিয়ানমার সেনাবাহিনী। রয়টার্সের প্রকাশিত আরেকটি ভিডিওতে সু চির দল ন্যাশনাল লিগ ফর ডেমোক্র্যাসি এনএলডির নেতা জার মারের বাসায় এভাবেই নিরাপত্তা বাহিনীর সদস্যদের রেইড দিতে দেখা যায়। পরে তাকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয়। এখন পর্যন্ত প্রায় ২ হাজার রাজনৈতিক নেতাকর্মী আন্দোলনকারীকে গ্রেফতার করেছে সেনা সরকার।

এদিকে, আন্দোলনকারীদের ওপর মিয়ানমার সেনাবাহিনীর বর্বরতার আরো চিত্র ফাঁস করেছেন ভারতে পালিয়ে যাওয়া মিয়ানমারের এক পুলিশ সদস্য। বিক্ষোভকারীরা সরে না গেলে তাদের ওপর সেনাবাহিনী জোর করে গুলি চালানোর নির্দেশ দিয়েছে বলে জানান সেই সদস্য। বর্তমানে ভারতের মিজোরামে অবস্থান করা পুলিশ সদস্য থা পেং বলেন, সেনাবাহিনীর নির্দেশ মানতে না পারায় চাকরি ছেড়ে ভারতে পালিয়ে যান তিনি। ভারতের কাছে তাকে ফেরত চেয়ে চিঠি পাঠানোর পর থেকে নিরাপত্তাহীনতাই আছেন বলেও জানান থা পেং।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

মৌলভীবাজারের আনিসা ইংল্যান্ড নারী কাবাডি দলের অধিনায়ক

যুক্তরাজ্যের ব্যবসা ও টিভি জগতের সফলতার পথচলা পেরি...

‘প্রাসাদের প্রাচীর ভাঙো, অবরুদ্ধ জনতা আসছে’

ভারতের নির্বাচন কমিশনের বিতর্কিত এসআইআর কর্মসূচি বা বিশেষ নিবিড় ভোটার তালিকা...

ককরোচ জনতা পার্টির আন্দোলনকে সমর্থন করুন : সালমান রুশদি

যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক শহরে আয়োজিত এক নৈশভোজে ভারতের সমসাময়িক রাজনৈতিক পর...

বোরহানউদ্দিনে নানা বাড়ী বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ভোলার বোরহানউদ্দিনে ঢাকা থেকে নানা বাড়ী বেড়াতে এসে...

ইমরান খানকে দেশত্যাগে বাধ্য করার ষড়যন্ত্র চলছে : বিরোধী দলীয় নেতা

কারাবন্দী পাকিস্তানি রাজনীতিবিদ ও পিটিআই প্রতিষ্ঠাতা সাবেক প্রধানমন্ত্রী ইমরা...

তজুমদ্দিনে পরিচ্ছন্নতা অভিযান উদ্বোধন করলেন  ইউএনও

ভোলার তজুমদ্দিনে শশীগঞ্জ বাজারকে পরিস্কার-পরিচ্ছন্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা