আন্তর্জাতিক

ইন্দোনেশিয়ায় বাস গিরিখাতে পড়ে ২৭ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : ইন্দোনেশিয়ায় একটি পর্যটন বাস গিরিখাতে পড়ে যাওয়ার ঘটনায় ২৭ জনের মৃত্যু হয়েছে। পুলিশ এবং উদ্ধারকর্মীরা জানিয়েছেন, ওই দুর্ঘটনায় আরও ৩৯ জন আহত হয়েছে। দেশটির জাভা দ্বীপে বুধবার রাতে ওই দুর্ঘটনা ঘটেছে। খবর সিএনএ।

স্থানীয় পুলিশ প্রধান ইকো প্রাসেতিয়ো জানিয়েছেন, বাসটি ইসলামিক জুনিয়র হাই স্কুলের শিক্ষার্থী, শিক্ষক এবং শিক্ষার্থীদের বাবা-মাকে নিয়ে পশ্চিম জাভা প্রদেশের সুবাং শহর থেকে যাত্রা করেছিল।

তিনি জানিয়েছেন, বাসটি সুবাং থেকে তাসিকমালয়া জেলার একটি মাজারের উদ্দেশে রওনা করেছিল। চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলায় বাসটি ২০ মিটার গভীর গিরিখাতে পড়ে যায়।

পুলিশ এই ঘটনা তদন্ত করছে। দুর্ঘটনা থেকে বেঁচে যাওয়া যাত্রীরা জানিয়েছেন, বাসটির যান্ত্রিক ত্রুটির কারণেই চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন।

উদ্ধারকর্মীরা সারারাত ধরে তল্লাশি অভিযান চালিয়েছেন। ঘটনাস্থল থেকে বেশ কয়েকজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে।

বানডুং তল্লাশি ও উদ্ধার সংস্থার প্রধান ডেবেন রিডওয়ানশাহ জানিয়েছেন, এখন পর্যন্ত ২৭ জনের মরদেহ এবং ৩৯ জনকে আহত অবস্থায় উদ্ধার করা সম্ভব হয়েছে। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে ১৩ জনের অবস্থা বেশ গুরুতর। দুর্ঘটনায় গাড়ির চালকও নিহত হয়েছেন। এছাড়া বেশ কয়েকজন শিশু ওই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

বেনজির সংক্রান্ত প্রশ্ন এড়িয়ে গেলেন আমিরাতের রাষ্ট্রদূত

বাংলাদেশে এক বিলিয়ন ডলারেরও বেশি অর্থ বিনিয়োগ করেছ...

‘বিশ্বকাপ ফাইনালের আগেই আমরা নিঃশেষ হয়ে গিয়েছিলাম’

আন্তর্জাতিক ফুটবলকে চিরবিদায় জানানোর স্মরণীয় রাতে...

রাজনীতির মাঠে নামছেন মেসি!

সবুজ গালিচার জাদুকরী অধ্যায় সাঙ্গ করে আন্তর্জাতিক ফুটবলকে চিরতরে বিদায় জানি...

বিদায়ী ম্যাচে হলুদ ও লাল কার্ড পেলেন মেসি

আন্তর্জাতিক ফুটবলে খেলোয়াড়দের শাস্তি দিতে লাল ও হলুদ কার্ড দেখান রেফারিরা। তব...

নিউইয়র্কে বারান্দা থেকে মা-মেয়েকে ফেলে দেওয়ার অভিযোগ, মায়ের মৃত্যু

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে একটি অ্যাপার্টমেন্টের বারান্দা থেকে ২৩ বছর বয়সী এক ন...

বড় পর্দায় ফেরার অপেক্ষায় তাসনিয়া ফারিণের ভক্তরা

ছোট পর্দার গণ্ডি পেরিয়ে বড় পর্দায় নিজের শক্ত অবস্থান তৈরি করেছিলেন জনপ্রিয় অভ...

ঢাবি বিজ্ঞান কারখানার সক্ষমতা বৃদ্ধিতে আধুনিক যন্ত্রপাতির উদ্বোধন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার আধুনিকায়ন এব...

নেপাল ও বাংলাদেশের মতো অরাজক পরিস্থিতি তৈরির পাঁয়তারা চালাচ্ছে কংগ্রেস : বিজেপি

ভারতে চলমান রাজনৈতিক বিক্ষোভ ও সংঘাতের জেরে দেশটির প্রধান বিরোধী দল কংগ্রেসের...

আশুলিয়ায় তিন নারীসহ ৪ জনের মরদেহ উদ্ধার, আটক ১

রাজধানীর উপকন্ঠ সাভারের-আশুলিয়ায় ২৪ ঘণ্টার ব্যবধান...

কুড়িগ্রামে সাংবাদিকের মা-বাবাকে হত্যাচেষ্টার অভিযোগ

কুড়িগ্রাম সদর উপজেলায় জমি নিয়ে বিরোধের জেরে ইন্ডিপ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা