আন্তর্জাতিক

গিরিখাতে মিলল ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ

আন্তর্জাতিক ডেস্ক : মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াদালাজারার বাইরে একটি দুর্গম গিরিখাত থেকে ৪৫ ব্যাগ মানব দেহাবশেষ উদ্ধার করা হয়েছে।

আরও পড়ুন : স্যাংশন মোকাবিলার যোগ্যতা রয়েছে

শুক্রবার (২ জুন) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মেক্সিকান কর্তৃপক্ষ পশ্চিমাঞ্চলীয় শহর গুয়াদালাজারার বাইরে একটি গিরিখাতে মানুষের দেহাবশেষ সম্বলিত ৪৫টি ব্যাগ খুঁজে পেয়েছে। মূলত গত সপ্তাহে নিখোঁজ হওয়া সাতজন তরুণ কল সেন্টার কর্মীকে খুঁজছিলেন কর্মকর্তারা। এসময় তারা এসব মৃতদেহ খুঁজে পান।

আরও পড়ুন : তুরস্কে গেলেন রাষ্ট্রপতি

বিবিসি বলছে, উদ্ধারকৃত দেহাবশেষের মধ্যে পুরুষ ও নারী উভয়েরই মৃতদেহের অংশ রয়েছে। এছাড়া সেখানে মৃতদেহের সংখ্যা ঠিক কত তা এখনও জানা যায়নি। ওই এলাকাটি দুর্গম হওয়ায় এবং আলো কম থাকার কারণে অনুসন্ধান কর্মকাণ্ড আরও কয়েক দিন অব্যাহত থাকবে বলে আশা করা হচ্ছে।

মেক্সিকোর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ জলিসকোর রাষ্ট্রীয় প্রসিকিউটরের কার্যালয় জানিয়েছে নিখোঁজ সাত জনের সন্ধানের বিষয়ে একটি তথ্য পাওয়ার পর মেক্সিকান কর্মকর্তারা মিরাডোর দেল বস্ক গিরিখাতে অনুসন্ধান শুরু করে এবং একপর্যায়ে সেখানে তারা মানবদেহের অঙ্গসহ এসব ব্যাগ খুঁজে পায়।

আরও পড়ুন : সেনেগালে বিক্ষোভ, নিহত ৯

অগ্নিনির্বাপক দল ও সিভিল ডিফেন্স পুলিশ এবং হেলিকপ্টার ক্রুদের একটি দল ঘটনাস্থলে দেহাবশেষ উদ্ধারের জন্য কাজ করছে। কর্মকর্তারা বলেছেন, উদ্ধারকৃত ব্যাগে মৃতদেহের সংখ্যা, তারা কারা এবং তাদের মৃত্যুর কারণ নির্ধারণে তারা কাজ চালিয়ে যাবেন।

এছাড়া নিখোঁজ হওয়া সাতজন তরুণ কল সেন্টার কর্মীর সন্ধান পেতে কর্মকর্তারা চেষ্টা চালিয়ে যাবেন বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন : জুনে বৃষ্টি কম হবে

দেশটিতে ভুক্তভোগী এসব মানুষের অনেকেই অপরাধী গোষ্ঠীগুলোর সঙ্ঘবদ্ধ অপরাধের শিকার। তবে মেক্সিকোতে অপরাধীদের খুব কমই শাস্তি দেওয়া হয়।

সরকারি তথ্য বলছে, ২০০৭ সালে তৎকালীন প্রেসিডেন্ট ফেলিপ ক্যালডেরন মেক্সিকোতে ‘মাদকের বিরুদ্ধে যুদ্ধ’ শুরুর ঘোষণা দেওয়ার পর থেকে দেশটিতে অনেক মানুষ নিখোঁজ হয়েছেন। নিখোঁজ এসব মানুষের তিন-চতুর্থাংশ পুরুষ এবং এক-পঞ্চমাংশের বয়স ১৮ বছরের কম।

আরও পড়ুন : স্মার্ট কার্ডধারী কৃষক ২ কোটি

নিখোঁজদের স্বজনরা বলেন, সরকার তাদের খুঁজে বের করার জন্য যথেষ্ট কাজ করছে না এবং তারা যখন তাদের প্রিয়জনকে নিখোঁজ বলে জানায় তখন কর্মকর্তারা তাতে কোনও গুরুত্ব না দিয়ে উদাসীন থাকেন।

সান নিউজ/এমআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

আশুলিয়ায় সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট ব্যবসা দখলের অভিযোগ

ঢাকার আশুলিয়ায় এক সাবেক যুবলীগ নেতার বিরুদ্ধে ইন্টারনেট সংযোগের তার কেটে জোরপ...

মুন্সীগঞ্জে ৫ বছর ধরে টেকনিশিয়ানের ‘ডাক্তারি’!

মুন্সীগঞ্জে একটি বেসরকারি চক্ষু হাসপাতালের টেকনিশিয়ানের বিরুদ্ধে চিকিৎসক পরিচ...

প্রথমার্ধে সিঙ্গাপুরের বিপক্ষে পিছিয়ে হামজারা

সিঙ্গাপুরের বিপক্ষে আসিয়ান কাপের ম্যাচে শুরুটা বেশ আত্মবিশ্বাসী করলেও প্রথমার...

শি’কে অস্ত্র কেনার প্রস্তাব ট্রাম্পের

চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে মার্কিন অস্ত্র ক্রয়ের প্রস্তাব দিয়েছিলেন তৎকা...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

পাকিস্তানের বাধায় রূপপুরে ইউরেনিয়াম আসেনি

রাশিয়ার কারিগরি সহায়তায় নির্মিত দেশের প্রথম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র রূপপু...

মাহাথির মোহাম্মদের স্ত্রী সিতি হাসমাহ মারা গেছেন

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী মাহাথির মোহাম্মদের সহধর্মিণী তুন সিতি হাসমাহ...

গাজীপুরে প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন

উৎসবমুখর পরিবেশে গাজীপুর সিটি কর্পোরেশনের আয়োজনে শুরু হয়েছে ‘প্রশাসক গো...

প্রশংসায় ভাসছেন আলিয়া ভাট

সঞ্জয় লীলা বানসালির আসন্ন সিনেমা ‘লাভ অ্যান্ড ওয়ার’-এর প্রথম ঝল...

সিঙ্গাপুরের কাছে হেরে বিদায়ের মুখে বাংলাদেশ

ফিফা আসিয়ান কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচেও কাঙ্ক্ষিত জয় তুলে নিতে ব্যর্থ হয়...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা