রাহুল গান্ধী
আন্তর্জাতিক

মুসলিম লীগ সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দল

আন্তর্জাতিক ডেস্ক: ভারতীয় জাতীয় কংগ্রেসের সাবেক সভাপতি ও দলটির অন্যতম শীর্ষস্থানীয় নেতা রাহুল গান্ধী বলেছেন, মুসলিম লীগ সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দল।

আরও পড়ুন: ন্যাটোতে যোগ দেবে সুইডেন

ভারতীয় বার্তাসংস্থা এএনআইয়ের বরাত দিয়ে শুক্রবার (২ জুন) সংবাদমাধ্যম এনডিটিভি’র এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে।

যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সাথে আলাপকালে তিনি এই দাবি করেন।

বলা হয়েছে, স্থানীয় সময় বৃহস্পতিবার ওয়াশিংটন ডিসির ন্যাশনাল প্রেস ক্লাবে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন রাহুল গান্ধী। সেখানে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালায় মুসলিম লীগের সঙ্গে কংগ্রেসের জোট সম্পর্কে তাকে প্রশ্ন করেন এক সাংবাদিক।

আরও পড়ুন: সংকটে ঘুরে দাঁড়ানোর বাজেট

রাহুল গান্ধী বলেন, মুসলিম লীগ সম্পূর্ণ ধর্মনিরপেক্ষ দল, তাদের সম্পর্কে ধর্মনিরপেক্ষহীনতার কিছু নেই। আমি মনে করি ওই ব্যক্তি (প্রতিবেদক) মুসলিম লীগ নিয়ে পড়াশোনা করেননি।

বিজেপি-বিরোধী দলগুলোর ঐক্যের বিষয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, তার দল সব বিরোধী দলের সাথে নিয়মিত সংলাপ করছে। এতে ‘বেশ অনেক ভালো কাজ হচ্ছে’ বলেও জানান এই কংগ্রেস নেতা।

রাহুল গান্ধী বলেন, বিরোধী দলগুলো বেশ ভালোভাবে ঐক্যবদ্ধ এবং দিনে দিকে তারা আরও বেশি করে ঐক্যবদ্ধ হচ্ছে। আমরা সমস্ত বিরোধীদের (দলগুলোর সাথে) সংলাপ করছি। আমি মনে করি, এ বিষয়ে অনেক ভালো কাজ হচ্ছে।

আরও পড়ুন: সুদানে রকেট হামলায় নিহত ১৮

তার ভাষায়, এটি একটি জটিল আলোচনা কারণ কিছু বিরোধী দলের বিরুদ্ধে আমরা প্রতিদ্বন্দ্বিতা করছি। তাই কিছুটা দেওয়া-নেওয়ার ভিত্তিতে ঐক্য প্রতিষ্ঠা করা প্রয়োজন। কিন্তু আমি আত্মবিশ্বাসী, এটি (কেন্দ্রীয়ভাবে বিজেপির বিরুদ্ধে একটি বিরোধী মহাজোট প্রতিষ্ঠা) করা সম্ভব হবে।

যুক্তরাষ্ট্রে চলমান এই সফরের সময় ভারতীয় জাতীয় কংগ্রেসের অন্যতম শীর্ষ এই নেতা সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন ডিসি এবং নিউইয়র্ক সফর করবেন।

এদিকে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে নরেন্দ্র মোদির সরকারের মতো তাদের অবস্থান একই বলে জানিয়েছেন রাহুল গান্ধী। এক প্রশ্নের জবাবে এই কংগ্রেস নেতা রাশিয়ার সাথে ভারতের দীর্ঘ কয়েক দশকের দ্বিপাক্ষিক সম্পর্কের তাৎপর্যের ওপর জোর দেন।

রাশিয়া-ইউক্রেন ইস্যুতে রাহুল বলেন, বিজেপি যা করেছে আমি (রাশিয়াকে) একইভাবে প্রতিক্রিয়া জানাব। আমরা (কংগ্রেস) একইভাবে (রাশিয়া-ইউক্রেন সংঘাতের) প্রতিক্রিয়া দেবো। কারণ রাশিয়ার সাথে ভারতের সেই ধরনের সম্পর্ক রয়েছে এবং তা উপেক্ষা করা যাবে না। (রাশিয়া-ইউক্রেন যুদ্ধ ইস্যুতে) আমাদের নীতিও একই রকম হবে।

সান নিউজ/এনকে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

উলিপুরে ২১ দিন ধরে নিখোঁজ ১০ বছরের শিশু লতিফুল

কুড়িগ্রামের উলিপুরে নিখোঁজের তিন সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ১০ বছরের শ...

এয়ারটেলের নতুন পরিচয় ‘সার্কেল’,

মোবাইল অপারেটর ব্র্যান্ড এয়ারটেল নতুন পরিচয়ে ‘সার্কেল’ নামে যাত্র...

বোয়ালমারীতে  গণধর্ষণের দায়ে  তিনজনের যাবজ্জীবন

ফরিদপুরের বোয়ালমারীতে স্কুলছাত্রীকে গণধর্ষণের মামলায় তিন আসামিকে যাবজ্জীবন সশ...

টঙ্গীবাড়িতে ৩০০ পিস ইয়াবাসহ দুইজন গ্রেপ্তার

মুন্সীগঞ্জের টঙ্গীবাড়িতে অভিযান চালিয়ে ৩০০ পিস ইয়াবাসহ দুইজনকে গ্রেপ্তার করেছ...

জলবায়ু পরিবর্তন দ্বারা সংঘটিত সংকট ও অদৃশ্য পরিণতি

জলবায়ু পরিবর্তনের কথা উঠলেই আমাদের চোখের সামনে ভেসে ওঠে কিছু পরিচিত দৃশ্য -...

শিক্ষকদের স্বতন্ত্র বেতন স্কেলের কথা ভাবছে সরকার: শিক্ষামন্ত্রী

শিক্ষকদের জন্য স্বতন্ত্র বেতন স্কেলের বিষয়টি সরকার গুরুত্ব দিয়ে বিবেচনা করছে...

রাজধানীতে পুলিশের অভিযানে গ্রেপ্তার ৪৮৮

রাজধানীর বিভিন্ন এলাকায় গত ২৪ ঘণ্টায় অভিযান চালিয়ে ৪৮৮ জনকে গ্রেপ্তার করেছে ঢ...

দুর্যোগ মোকাবিলায় ১২ রেসকিউ স্পিডবোট হস্তান্তর

দুর্যোগ মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও জোরদার করতে জাপান ইন্টারন্যাশনাল কো-...

বৃহস্পতিবার রাষ্ট্রপতি নির্বাচন, লড়ছেন ফখরুল-অলি আহমেদ

রাষ্ট্রপতি নির্বাচনে নির্ধারিত সময়ের মধ্যে দুই প্রার্থীর কেউই প্রার্থিতা প্রত...

পিরোজপুরে মাদক, চুরি ও ছিনতাই রুখতে ডিসি-এসপিকে স্মারকলিপি  

পিরোজপুর সদর উপজেলা কলাখালী ইউনিয়নে মাদক ব্যবসা, চুরি, ছিনতাই ওয়ারেন্ট ভুক্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা