আন্তর্জাতিক

পুলিশ হেফাজতে সু চির দলের এক নেতার মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক : মিয়ানমারে পুলিশ হেফাজতে অং সান সু চির দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্রেসির আরও (এনএলডি) এক নেতার মৃত্যু হয়েছে। সম্প্রতি ওই কর্মকর্তাকে পদচ্যুত করা হয়েছিল। সোমবার মধ্যরাতে এই সাবেক সাংসদকে গ্রেফতার করা হয়। এ নিয়ে সু চির দলের দু'জন নেতা বন্দি অবস্থায় পুলিশ হেফাজতে মারা গেলেন।

বা মিয়ও থেইন নামের এক সাংসদ জানিয়েছেন এনএলডির নেতা জ' মিয়াত লিনকে স্থানীয় সময় সোমবার মধ্যরাত দেড়টার দিকে ইয়াঙ্গুন থেকে গ্রেফতার করা হয়। এরপর থেকেই তিরি পুলিশ হেফাজতে ছিলেন।

ওই সাংসদ বলেন, শুরু থেকেই বিক্ষোভে অংশ নিয়েছিলেন লিন। এখন সামরিক হাসপাতাল থেকে তার মরদেহ নেয়ার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তার স্বজনরা। তবে তার মৃত্যুর বিষয়ে পুলিশ বা সেনাবাহিনী কারও পক্ষ থেকেই কোনো মন্তব্য পাওয়া যায়নি।

এর আগে এনএলডির আরও এক এমপি পুলিশ হেফাজতে মারা গেছেন। গত শনিবার খিন মং লাত নামের ওই নেতাকে গ্রেফতারের পর তার মৃত্যুর খবর নিশ্চিত হয়েছে। তিনি ২০২০ সালের নির্বাচনে এনএলডির ক্যাম্পেইন ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করেছেন।

এখন পর্যন্ত দেশটিতে সামরিক বাহিনীর বিরুদ্ধে বিক্ষোভে অংশ নিয়ে ৬০ জনের বেশি মানুষের মৃত্যু হয়েছে। এছাড়া আটক হয়েছে আরও প্রায় ২ হাজার মানুষ। দেশটিতে গত ১ ফেব্রুয়ারি সামরিক অভ্যুত্থানের পর থেকেই এর প্রতিবাদে ব্যাপক বিক্ষোভ চলছে।

দেশটির বেসামরিক সরকারকে সরিয়ে ক্ষমতা দখল করে নেয় সামরিক বাহিনী। সাধারণ মানুষ বেসামরিক সরকারের হাতে ক্ষমতা ফিরিয়ে দেয়ার দাবি জানিয়ে আসছে। এক মাসের বেশি সময় ধরে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ রাজপথে বিক্ষোভ করে চলেছে।

এদিকে জ' মিয়াত লিনের বন্ধু মং সাংখা জানিয়েছেন, তার মৃত্যু কিভাবে হয়েছে সে বিষয়ে কিছু জানানো হয়নি। ধারণা করা হচ্ছে নির্যাতনের কারণে তার মৃত্যু হয়েছে।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

নতুন ভবন হলেও যে কারণে দুর্ভোগে বিদ্যালয়ের শিক্ষার্থীরা

মুন্সীগঞ্জ পৌরসভার বৈখর অনির্বাণ সরকারি প্রাথমিক ব...

মেঘের ডানায়, সবুজের সীমানায়

চট্টগ্রামের সীতাকুণ্ডে একদিকে সুউচ্চ পাহাড়, অন্যদ...

তুরস্কে সাত ম্যাচ খেলেই রেকর্ড গড়লেন সালাহ

তুরস্কের শীর্ষ লিগে একটি নতুন রেকর্ড গড়লেন মোহাম্ম...

দুই দিন এলপিজি বিক্রি বন্ধ থাকবে

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হয়রানি বন্ধ, কমিশন পু...

পূজার ছুটিতেও ব্যাংক খোলা থাকবে যে যে স্থানে

আসন্ন দুর্গাপূজা উপলক্ষ্যে টানা পাঁচ দিনের সরকারি...

পাকিস্তানে ৩৮.৩ শতাংশ মানুষই দারিদ্র্যের যাঁতাকলে পিষ্ট, বাংলাদেশে ১৪.৯ শতাংশ

বিশ্বজুড়ে মানুষের জীবনযাত্রার মান এবং বঞ্চনার সার্বিক চিত্র নিয়ে সম্প্রতি এক...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

কঠিন ভূরাজনৈতিক ভারসাম্যের মুখে পাকিস্তান

সৌদি আরবের সঙ্গে গভীর আর্থিক নির্ভরতা এবং কৌশলগত প্রতিরক্ষা চুক্তির জেরে এক জ...

রোমাঞ্চকর শেষ বিকেলে জয় পেতে লড়ছে বাংলাদেশ

আবুধাবি টেস্টের শেষ সেশনের খেলা জমে উঠেছে। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট হারিয়ে আফগা...

সম্পর্ক ভাঙনের গুঞ্জনে মুখ খুললেন কৌশানী

টলিপাড়ার অন্যতম চর্চিত জুটি কৌশানী মুখার্জি ও বনি সেনগুপ্ত। দীর্ঘ এক দশকেরও ব...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা