আন্তর্জাতিক

ব্রাজিলিয়ান পর্তুগীজ ভাষায় ধ্বনিত ৭ মার্চের ভাষণ

আন্তর্জাতিক ডেস্ক: ব্রাজিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে বঙ্গবন্ধুর ৭ মার্চের কালজয়ী ভাষণ ব্রাজিলিয়ান পর্তুগীজ ভাষায় ধ্বনিত হয়েছে। এ ভাষাতে অনুবাদের মাধ্যমে ঐতিহাসিক ভাষণটির ৫০তম বার্ষিকী উদযাপন করা হয়েছে।

ব্রাজিলের সার্বিক করোনাভাইরাস পরিস্থিতির ক্রমাবনতির প্রেক্ষিতে এবং ব্রাজিলিয়া সরকারের এ সংক্রান্ত স্বাস্থ্য নির্দেশনার অনুসরণে সীমিত পরিসরে যথাযথ মর্যাদায় দিবসটি উদযাপিত হয়।

মঙ্গলবার (৯ মার্চ) ঢাকায় প্রাপ্ত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ব্রাজিলের ২১ কোটি জনগণ এবং এদেশে বসবাসকারী লাখ লাখ বিদেশির কাছে বঙ্গবন্ধুর উদাত্ত শব্দমালা পৌঁছে দেয়ার লক্ষ্যে দূতাবাস বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ ব্রাজিলীয় পর্তুগীজ ভাষায় অনুবাদের দায়িত্ব ব্রাজিলের অন্যতম প্রথিতযশা রিও গ্রান্ডে দো সুল বিশ্ববিদ্যালয়ের ভাষাতত্ত্বের অধ্যাপিকা ড. রবার্ট সার্টোরি লুসো ডি কার্বালোকে দেয়া হয়।

সার্টোরি অত্যন্ত আন্তরিকতার সাথে এই দ্বায়িত্ব পালন করেন এবং জাতির পিতার দৃপ্ত উচ্চারণের ৫০ বছর পর ৭ মার্চ ২০২১ তারিখে ব্রাসিলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ওই যুগান্তকারী ভাষণের ব্রাজিলীয় পর্তুগীজ অনুবাদটি পাঠ করা হয়। প্রথমবারের মতো বঙ্গবন্ধুর ভাষণের মর্ম উপলব্ধি করতে পেরে উপস্থিত ব্রাজিলীয় অতিথিরা অনেকেই আবেগাপ্লুত হয়ে ওঠেন।

উল্লেখ্য, অধ্যাপিকা ড. রবার্ট সার্টোরি জুম প্ল্যাটফর্মেূর মাধ্যমে পোর্ত আলেগ্রো শহর থেকে দূতাবাসের অনুষ্ঠানে যোগদান করেন। স্বাধীনতার সূবর্ণজয়ন্তী ও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর মাহেন্দ্রক্ষণে দূতাবাস কর্তৃক ১৭ মার্চ জাতির পিতার জন্ম দিবসে এই অনুবাদটির পুস্তিকা প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে।

এই প্রকাশনার মাধ্যমে ব্রাজিলের নাগরিকরা বঙ্গবন্ধুর সাথে সম্যক পরিচিতি লাভ করবে বলে দূতাবাস আশাবাদী।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা