আন্তর্জাতিক

চীনে ‘ভাইরাস পাসপোর্ট’ চালু

আন্তর্জাতিক ডেস্ক: চীন তার আভ্যন্তরীণ ভ্রমণকারীদের জন্যে স্বাস্থ্য সার্টিফিকেট কর্মসূচি চালু করেছে। বিশ্বে চীনই প্রথম এ উদ্যোগ নিয়েছে।

কাগুজে এ সার্টিফিকেট বিশ্বে প্রথম ‘ভাইরাস সার্টিফিকেট’ হিসেবে পরিচিতি পাচ্ছে। ডিজিটাল এ সার্টিফিকেটে ব্যবহারকারীর টিকা ও ভাইরাস পরীক্ষা সংক্রান্ত তথ্য উল্লেখ থাকবে। চীনা সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম উইচ্যাটের মাধ্যমে চীনা নাগরিকরা এ সার্টিফিকেট পাবে।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বিশ্ব অর্থনীতির পুনরুদ্ধারে সহায়তা এবং আন্তঃসীমান্ত ভ্রমণ সহজ করার লক্ষ্যে এ সার্টিফিকেট দেয়া হচ্ছে।

এদিকে, বিশ্বের অন্যান্য দেশের মধ্যে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনও এ ধরনের স্বাস্থ্য সার্টিফিকেট দেয়ার বিষয়টি বিবেচনা করছে। এছাড়া ইউরোপীয় ইউনিয়নও ভ্যাকসিন বিষয়ক ‘গ্রিন পাস’ দেয়া নিয়ে কাজ করছে। এই পাস নিয়ে নাগরিকরা সদস্য দেশগুলো ছাড়াও বিদেশে ভ্রমণে যেতে পারবে।

চীনের সরকারি সংবাদ মাধ্যম সিনহুয়ার খবরে সোমবার বলা হয়েছে, তারা তাদের কর্মসূচিতে কিউআর কোড অন্তর্ভুক্ত রেখেছে। যাতে অন্যান্য দেশ ভ্রমণকারীর স্বাস্থ্যগত তথ্য পেতে পারে।

চীনে ইতোমধ্যে আভ্যন্তরীণ পরিবহনসহ অনেক পাবলিক প্লেসে প্রবেশের জন্যে ‘কিউআর হেলথ কোড’সহ অন্যান্য চীনা স্মার্টফোন অ্যাপ প্রয়োজন হয়ে পড়ছে। এসব অ্যাপ ব্যবহারকারীর স্বাস্থ্যগত অবস্থা সম্পর্কে সবুজ সংকেত দেবে।

এসব পদ্ধতির মাধ্যমে সরকারের নজরদারি আরো সম্প্রসারিত হবে বলেই সমালোচকেরা মনে করছেন।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা