আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্রে মুসলিম অভিবাসনে ফের আবেদনের অনুমতি

আন্তর্জাতিক ডেস্ক : সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের শাসনামলে মুসলিম নিষেধাজ্ঞায় ভিসা বঞ্চিতদের ফের আবেদনের অনুমতি যুক্তরাষ্ট্র। মুসলিম নিষেধাজ্ঞার কারণে যে ১৩টি দেশের নাগরিকেরা ভিসাবঞ্চিত হয়েছেন তাদের আবার আবেদনের সুযোগ দিচ্ছে যুক্তরাষ্ট্র।

দেশটির স্টেট ডিপার্টমেন্টকে উদ্ধৃত করে রয়টার্স জানিয়েছে, ২০২০ সালের ২০ জানুয়ারির আগে যারা ভিসা পাননি তাদের অবশ্যই নতুন ফি দিয়ে ফের আবেদন করতে হবে। জো বাইডেন প্রেসিডেন্ট হওয়ার পর কর্মদিবসের প্রথমদিন ২০ জানুয়ারি ট্রাম্পের তথাকথিত মুসলিম নিষেধাজ্ঞা উঠিয়ে নেন।

সোমবার (৮ মার্চ ) এক বিবৃতিতে স্টেট ডিপার্টমেন্টের মুখপাত্র নেড প্রাইস বলেন, যাদের আবেদন ২০ জানুয়ারির পরে বাতিল হয়েছে তারা পুনর্বিবেচনার আরজি জানাতে পারবেন। এই আবেদনকারীদের নতুন করে ফি দিতে হবে না।

২০১৭ সালে ক্ষমতা গ্রহণের কিছুদিন পরই ট্রাম্পের নির্বাহী আদেশে ৭টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষিদ্ধ হয়ে যায়। পরে এই তালিকায় কোনও দেশ যোগ হয়েছে আবার কেউ বাদ পড়েছে। ট্রাম্পের ক্ষমতার মেয়াদ শেষ হওয়ার আগে মিয়ানমার, ইরিত্রিয়া, ইরান, কিরগিজস্তান, লিবিয়া, নাইজেরিয়া, উত্তর কোরিয়া, সোমালিয়া, সুদান, সিরিয়া, তানজানিয়া, ভেনেজুয়েলা এবং ইয়েমেনের মতো দেশের নাগরিকদের তালিকায় অন্তর্ভুক্ত করা হয়।

দেশগুলোর নাগরিকদের নিষিদ্ধ করার পাশাপাশি ট্রাম্প তার নির্বাহী আদেশে যুক্তরাষ্ট্রে শরণার্থী প্রবেশ স্থগিত করেন। এই আদেশের ফলে মধ্যপ্রাচ্য ও আফ্রিকাজুড়ে সন্দেহ, উদ্বেগ এবং উত্তেজনার সৃষ্টি হয়। অনির্দিষ্টকালের জন্য আলাদা হয়ে পড়েন পরিবারের সদস্যরা। দীর্ঘ পরিকল্পিত সফর শেষ হতে থাকে শুরুতেই।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরোধান দিবস আজ

মরমি সাধক বাউল সম্রাট ফকির লালন সাঁইয়ের ১৩৬তম তিরো...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

জিম্বাবুয়ের বিপক্ষে আত্মবিশ্বাসী টাইগার অধিনায়ক লিটন

গত কিছুদিন ধরে ওয়ানডে ফরম্যাটে নিজেদের চিরচেনা ছন্দে নেই বাংলাদেশ ক্রিকেট দল...

হাফিজার প্রেমের টানে মাদারীপুরে চীনা নাগরিক

প্রযুক্তির মাধ্যমে পরিচয় এরপর প্রেমেরটানে চীন থেক...

নেপাল প্রিমিয়ার লিগকে অনুমোদন দিয়েছে আইসিসি

ক্রিকেটবিশ্বে নিজেদের শক্ত অবস্থান গড়ে তোলার লড়াইয়ে অত্যন্ত তাৎপর্যপূর্ণ এ...

ঘোড়াঘাটে ইয়াবাসহ ইউপি সদস্য গ্রেপ্তার

দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলায় ১৯৮টি ইয়াবা সহ মোঃ জাকি...

কর্তৃপক্ষের অবহেলায় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র প্রায় অচল

দেশের উত্তরাঞ্চলের দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা ভিত্...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা