আন্তর্জাতিক

রোববার থেকে সৌদিতে সিনেমা হল ও রেস্তোরাঁ উন্মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক : সৌদি আরবে সব সিনেমা হল, জিম, রেস্তোরাঁ এবং খেলাধুলার কেন্দ্রসহ সব বিনোদনকেন্দ্র খুলে দেওয়ার অনুমতি দিয়েছে দেশটির সরকার।

শুক্রবার (৫ মার্চ)দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, অন্যান্য বিনোদনকেন্দ্রের মতো রেস্তোঁরা, ক্যাফেগুলোর ইন্ডোর ডাইনিং খোলা যেতে পারে। খবর আরব নিউজের।

তবে পরবর্তী বিজ্ঞপ্তি না দেওয়া পর্যন্ত সব ধরনের ইভেন্ট ও পার্টিগুলো স্থগিত থাকবে। এর মধ্যে রয়েছে বিয়ে, কর্পোরেট সভা, বনভোজন হলগুলোর অনুষ্ঠান এবং সামাজিক ইভেন্ট। এছাড়া দেশটিতে সামাজিক সমাবেশগুলো সর্বোচ্চ ২০ জনের মধ্যে সীমাবদ্ধ রাখতে বলা হয়েছে।

করোনা মহামারির কারণে ৩ ফেব্রুয়ারি থেকে দেশটির বিনোদনমূলক কার্যক্রম স্থগিত করেছিল সরকার। এরপর ২০ ফেব্রুয়ারি স্থগিতাদেশ ১৪ দিনের জন্য বাড়ানো হয়েছিল। করোনার বিস্তার ঠেকাতে প্রতিরোধ ব্যবস্থাগুলো মেনে চলতে জনগণের প্রতি আহ্বান জানিয়েছিল সৌদি সরকার। বলা হয়েছিল, প্রত্যেকে নিয়ম মানছে কি-না তা নিশ্চিত করার জন্য স্পট চেক বাড়ানো হবে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সিরাজদীখানে শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির ছাত্রকে আছাড়, আটক-১

মুন্সীগঞ্জের সিরাজদীখানে বিদ্যালয়ের শ্রেণিকক্ষে ঢুকে ষষ্ঠ শ্রেণির এক শিক্ষার্...

অ্যাওয়ার্ড পেলেন ঢাবির একজন অধ্যাপক এবং ৫ শিক্ষার্থী

অসাধারণ গবেষণা কর্মের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইন...

১২ স্কুল শিক্ষার্থী অসুস্থ হওয়ার ঘটনায় তদন্ত কমিটি

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় স্কুল ফিডিং কর্মস...

‘কফি উইথ করণ’ শেষে কী করবেন করণ জোহর?

দীর্ঘ ২২ বছরের যাত্রা শেষে জনপ্রিয় সেলিব্রিটি চ্যাট শো ‘কফি উইথ করণ&rsq...

পাকিস্তানের কাছে হেরে স্বর্ণের স্বপ্নভঙ্গ বাংলাদেশের

তাওহিদ হৃদয়ের ব্যাটে লড়াইয়ের রসদ পেয়েছিল বাংলাদেশ।...

জ্বালানি তেল রপ্তানি বন্ধ করল চীন

আন্তর্জাতিক জ্বালানি বাজারে ফের এক বড় রকমের অস্থিরতা ও সংকটের কালো মেঘ ঘনিয়ে...

সাংবাদিক তৌফিক ইমরোজ খালিদী আর নেই

দেশের অনলাইন সাংবাদিকতার অগ্রপথিক ও শীর্ষস্থানীয় গণমাধ্যম ব্যক্তিত্ব তৌফিক ইম...

তাইওয়ানের হাতে এফ-১৬ ফাইটিং ফ্যালকন তুলে দিল যুক্তরাষ্ট্র

দীর্ঘ প্রতীক্ষা ও নানা জটিলতা পেরিয়ে অবশেষে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেনা অত...

লিটন-শান্তদের নতুন সহকারী কোচ মালিবঙ্গুয়ে মাকেতা

বেশ কিছুদিন ধরে জাতীয় ক্রিকেট দলের জন্য একজন নিবেদিতপ্রাণ ও কার্যকর বিশেষজ্ঞ...

ইতিহাসের সাক্ষী রাজকুমারী রবিদাস আর নেই

মহান মুক্তিযুদ্ধের এক অদম্য সাক্ষী, গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলার বীর মুক্তি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা