আন্তর্জাতিক

জরুরি পরমাণু সমঝোতার ডাক রাশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক : ইরানের পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করতে অবিলম্বে জরুরি বৈঠক ডাকার আহ্বান জানিয়েছে রাশিয়া। জাতিসংঘের ইউরোপীয় দফতরসমূহে নিযুক্ত রুশ স্থায়ী প্রতিনিধি মিখাইল উলিয়ানোভ এ আহ্বান জানিয়েছেন।

শুক্রবার ( ৫ মার্চ )রাতে রাশা-২৪কে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, তার দেশ যে জরুরি বৈঠকের দাবি জানিয়েছে তার উদ্দেশ্য আমেরিকাকে পরমাণু সমঝোতায় ফিরিয়ে আনা এবং ইরানকে তার প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়ন করতে উৎসাহিত করা।

তার আগে গত বৃহস্পতিবার পশ্চিমা বার্তা সংস্থার খবরে জানায়, আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থা বা আইএইএ’র নির্বাহী বোর্ডের সভায় ইরানবিরোধী প্রস্তাব উত্থাপন থেকে বিরত থাকার সিদ্ধান্ত নিয়েছে ব্রিটেন, জার্মানি ও ফ্রান্স। তিন ইউরোপীয় দেশের এই সিদ্ধান্তের ফলে ইরানের পরমাণু সমঝোতা নিয়ে চলমান অচলাবস্থা অবসানের সুযোগ সৃষ্টি হয়েছে।

আমেরিকার নতুন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসন জানিয়েছে, পরমাণু সমঝোতা থেকে সাবেক প্রেসিডেন্ট ট্রাম্পের বেরিয়ে যাওয়ার কারণে আন্তর্জাতিক অঙ্গনে আমেরিকা একঘরে হয়ে পড়েছিল। সে অবস্থার অবসান ঘটানোর জন্য ওয়াশিংটন পরমাণু সমঝোতায় ফিরতে চায়। কিন্তু বাইডেন প্রশাসন আগে ইরানকে তার পরমাণু সমঝোতায় দেয়া প্রতিশ্রুতি পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানায়।

এদিকে ইরান জানিয়েছে, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার ১ বছর পর থেকে ইরান তার প্রতিশ্রুতি বাস্তবায়নের পরিমাণ কমাতে শুরু করেছে। কাজেই ফিরে আসার ক্ষেত্রেও আমেরিকাকে অগ্রগামী হতে হবে। মার্কিন সরকার এ সমঝোতায় ফিরে এসে তেহরানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করলে ইরানও কয়েক দিনের মধ্যে তার প্রতিশ্রুতিতে পুরোপুরি ফিরে যাবে। সূত্র: পার্সটুডে।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

মোংলা বন্দরে ১৫৩৮ কোটি টাকার চ্যানেল সংরক্ষণ ড্রেজিং প্রকল্প শুরু

দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্রবন্দর মোংলা চ্যানেলের নাব্যতা ধরে রাখতে এবার শুরু...

বোয়ালমারীতে জাতীয় পল্লী উন্নয়ন দিবস পালিত

"উন্নত পল্লী, সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ" প্রতিপাদ্যকে সামনে রেখ...

বাংলাদেশে গ্যাসের নতুন আশা: ৪ ট্রিলিয়ন ঘনফুটের সম্ভাবনা

দেশের ক্রমবর্ধমান জ্বালানি চাহিদা পূরণে দেশীয় গ্যাস অনুসন্ধানে বড় উদ্যোগ নি...

পরীক্ষার হলে মোবাইল ব্যবহার, এইচএসসি পরীক্ষার্থীকে বহিষ্কার

মুন্সীগঞ্জের সরকারি হরগঙ্গা কলেজ কেন্দ্রে (এইচএসসি) পরীক্ষার হলে মোবাইল ফোন ব...

রপ্তানিতে সুখবর, ৪৩ খাতে নগদ প্রণোদনা অব্যাহত

দেশের রফতানি খাতকে আরও গতিশীল রাখতে ৪৩টি পণ্য ও সেবা খাতে নগদ প্রণোদনা অব্যাহ...

মোংলায় বৈরী আবহাওয়া, দুর্ভোগে উপকূলের খেটে খাওয়া মানুষ 

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর লঘুচাপ ও সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে মোংলা সমুদ্র বন্...

শিলই ইউনিয়নে পদ্মার ভাঙন: টেকসই বাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন  

পদ্মা নদীর অব্যাহত ভাঙনে মুন্সীগঞ্জের শিলই ইউনিয়নের বিস্তীর্ণ জনপদ চরম হুমকি...

পর্তুগালকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে স্পেন

রোমাঞ্চে ভরা এক ম্যাচের শেষ মুহূর্তে গোল করে পর্তুগালকে বিদায় জানিয়ে কোয়ার্টা...

যুক্তরাষ্ট্রকে ৪-১ গোলে উড়িয়ে কোয়ার্টারে বেলজিয়াম

বিতর্কের আবহ নিয়েই মাঠে নেমেছিল যুক্তরাষ্ট্র, তবে মাঠের খেলায় পুরোপুরি ব্যর্থ...

বিকেল ৩টায় শুরু সংসদ অধিবেশন

ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশন, যা বাজেট অধিবেশন-২০২৬ হিসেবে পরিচিত, আজ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা