আন্তর্জাতিক

সোমালিয়ায় গাড়িবোমা হামলায় নিহত ২০

আন্তর্জাতিক ডেস্ক : সোমালিয়ার রাজধানী মোগাদিসুতে এক আত্মঘাতী গাড়িবোমা হামলায় অন্তত ২০ জন নিহত হয়েছেন।

শুক্রবারের (০৫ মার্চ) এ হামলায় আরও ৩০ জনের মতো আহত হয়েছেন। সূত্র: আল জাজিরা

মোগাদিসুর বন্দরের কাছাকাছি অবস্থিত একটি রেস্টুরেন্টের সামনে এ হামলার ঘটনা ঘটে।

আমিন অ্যাম্বুলেন্স সার্ভিসের প্রতিষ্ঠাতা ড. আবদুল কাদির রয়টার্সকে বলেন, আমরা ইতোমধ্যে ঘটনাস্থল থেকে ২০টি মরদেহ এবং ৩০ জন আহত ব্যক্তিকে উদ্ধার করেছি।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে খবরে বলা হয়, বন্দরের কাছাকাছি লুল ইয়েমেনি রেস্তোরাঁর বাইরে এ বিস্ফোরণের ঘটনা ঘটে।

হামলার পর রেস্তোরাঁর পাশে অন্তত একটি ভবন মারত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। রাতের খাবারের সময়ে এ হামলার ঘটনা ঘটে, যখন রেস্তোরাঁটি মানুষে পরিপূর্ণ ছিল।

আহমেদ আবদুল্লাহি নামের একজন স্থানীয় বাসিন্দা বলেন, একটি দ্রুতগতির গাড়ি লুল ইয়েমেনি রেস্তোরাঁয় বিস্ফোরিত হয়। আমি রেস্তোরাাঁটির দিকেই যাচ্ছিলাম। যখন বিস্ফোরণের ঘটনা ঘটে এবং পুরো এলাকা ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে যায় আমি আর সেদিকে যাইনি।

পুলিশের মুখপাত্র সাদিক আলি এ হামলার জন্য আল শাবাবকে দায়ী করছেন।

যদিও এখন পর্যন্ত কেউই এ হামলার দায় স্বীকার করেনি।

সান নিউজ/বিএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ষষ্ঠী দিয়ে শুরু হলো শারদীয় দুর্গোৎসব, ঢাকেশ্বরী মন্দিরে বিশ্বশান্তির প্রার্থনায় মুখরিত প্রাঙ্গণ

সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা আজ শুক্রবার...

‘ভুয়া কনটেন্ট তৈরি করে ছড়িয়ে দেয়া অপরাধ’

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির অপব্যবহার করে তারকাদের অবয়ব বিকৃত করে ম...

ডেঙ্গুর টিকা আমদানিতে আর্থিক সংকট হবে না : ডিএসসিসি প্রশাসক মো. আবদুস সালাম

রাজধানী ঢাকাসহ সারা দেশে প্রকোপ বাড়তে থাকা ডেঙ্গু পরিস্থিতি মোকাবিলায় দ্রুত...

ঘোর বিপদে ইউক্রেন!

রাশিয়ার অবিরাম ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলার মুখে সামরিক দিক থেকে চরম অস্তিত্ব...

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন ৫১তম বছরে

ক্রিকেটের বরপুত্র ও সর্বকালের অন্যতম সেরা অলরাউন্ডার জ্যাক ক্যালিস পা রাখলেন...

‘মোহাম্মদ’ নাম নিয়ে ট্রাম্পের ব্যঙ্গাত্মক মন্তব্য

মুসলিম বিশ্বে বহুল প্রচলিত ‘মোহাম্মদ’ নাম নিয়ে ব্যঙ্গাত্মক মন্তব্...

টেক্সাসে প্রতিবেশী হত্যায় দণ্ডিত সাবেক পুলিশ ৭ বছরেই মুক্ত

যুক্তরাষ্ট্রের টেক্সাসে নিজের অ্যাপার্টমেন্ট ভেবে ভুল করে প্রতিবেশীর বাসায় ঢু...

৪শ পরিবারের এক বছরের খাবারের দায়িত্ব নিলেন রাশমিকা মান্দানা

মানবিক উদ্যোগের মাধ্যমে আবারও আলোচনায় এসেছেন দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেত্র...

শিশু যৌন নিপীড়নের মামলা থেকে অব্যাহতি পেলেন হলিউড অভিনেতা টিমোথি

যুক্তরাষ্ট্রের জনপ্রিয় টেলিভিশন ধারাবাহিক ‘দ্য ওয়েস্ট উইং’-এর অভি...

আব্দুল মালেক উকিলের মৃত্যুবার্ষিকী আজ

মহান মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, জাতীয় সংসদের সাবে...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা