আন্তর্জাতিক

চলতি হজে করোনার টিকা বাধ্যতামূলক

আন্তর্জাতিক ডেস্ক : চলতি বছর পবিত্র হজে গমনেচ্ছুদের জন্য করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করেছে সৌদি আরব সরকার। দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক ঊর্ধ্বতন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য দিয়েছে দৈনিক আরব নিউজ।

শীর্ষস্থানীয় এ সংবাদপত্রে বলা হয়েছে, সৌদি স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়াহ এ বছর হজে অংশ নিতে করোনা টিকা নেওয়ার বিষয়টি মূল শর্ত হিসেবে অন্তর্ভুক্ত করার নির্দেশনা দিয়েছেন। যারা টিকা নেবেন না তারা এ বছর হজে অংশ নিতে পারবেন না।

সৌদির স্বাস্থ্যমন্ত্রী ডা. তৌফিক আল রাবিয়াহ বলেন, হজের মাধ্যমে করোনার বিস্তার যাতে না ছড়ায়; তাই এর আগেই কর্তৃপক্ষকে অবশ্যই পবিত্র মক্কা ও মদিনা মনোয়ারায় স্বাস্থ্যখাতে উপযুক্ত জনবলকে প্রস্তুত রাখতে হবে। যারা এবার হজ করবেন তাদের করোনা টিকা নেওয়ার বিষয়টি নিশ্চিত করবেন তারা।

সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ২০২১ সালে যে সকল ধর্মপ্রাণ মুসল্লী হজ পালন করতে চান তাদের টিকা নিতে হবে। কারণ, এটা মানবজাতির জন্য যেমন উত্তম, তেমনি অন্য হজ পালনকারীদের করোনা সংক্রমিত হওয়া থেকে রক্ষা করবে।

দৈনিক আরব নিউজে বলা হয়েছে, একটি করোনা টিকা প্রয়োগ কমিটি গঠন করা হয়েছে। এটি পবিত্র স্থানগুলোতে স্বাস্থ্য সংক্রান্ত বিষয় তদারকি করবে। করোনার টিকা না নিলে আসন্ন হজে কোনও হজযাত্রীকে অংশ গ্রহণ করতে দেওয়া হবে না।

এর আগে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় ওমরাহ পালনকারীদের জন্যও করোনা ভাইরাসের টিকা নেওয়া বাধ্যতামূলক করেছিল।

সান নিউজ/এসএ

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

গ্রাহকের টাকা আত্মসাতের অভিযোগে ব্যাংক কর্মকর্তা গ্রেপ্তার

মুন্সীগঞ্জের শ্রীনগরে গ্রাহকদের বেশি সুদ দেওয়ার প্রলোভন দেখিয়ে বিপুল পরিমাণ অ...

রাষ্ট্রপতির সঙ্গে প্রধানমন্ত্রীর প্রথম সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে বঙ্গভবনে সৌজন্য সাক্ষাৎ করেছেন প...

দিল্লিতে বাংলাদেশসহ ১১ দেশের মার্কিন রাষ্ট্রদূতদের বৈঠক

ভারতের রাজধানী দিল্লিতে দক্ষিণ ও মধ্য এশিয়ার বিভিন্ন দেশে নিযুক্ত মার্কিন রাষ...

বাড়লো ফার্নেস অয়েলের দাম ঘোষণা, রাত ১২টা থেকেই কার্যকর

বিদ্যুৎকেন্দ্র ও ভারী শিল্পে ব্যবহৃত জ্বালানি ফার্...

ডেঙ্গুতে চলতি বছরে প্রাণহানি বেড়ে ২৪৫

দেশজুড়ে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ছয়জনের...

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় ৬ মৃত্যু, হাসপাতালে ১,৯৪৮

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরও ছয়জনের মৃত্যু হয়েছে। একই সময়ে নতু...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা