আন্তর্জাতিক

আফগানিস্তানে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যা

আন্তর্জাতিক ডেস্ক : আফগানিস্তানের জালালাবাদ শহরে তিন নারী সাংবাদিককে গুলি করে হত্যার ঘটনা ঘটেছে। নিহতরা স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলে কাজ করতেন। মঙ্গলবার (২ মার্চ) এই ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানিয়েছে, দুর্বৃত্তদের গুলিতে নিহত ওই তিন নারী সাংবাদিকের বয়স ১৮ থেকে ২০ বছরের মধ্যে। পরিকল্পিত ও পৃথক দুটি হামলায় তাদেরকে হত্যা করা হয়। এছাড়া এই হামলায় আরও এক নারী সাংবাদিক আহত হয়েছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

নিহত ওই তিন নারী সাংবাদিক জালালাবাদের বেসরকারি এনিকাস টিভি স্টেশনে কাজ করতেন। টিভি স্টেশনের প্রধান জালমাই লতিফি জানিয়েছেন, সম্প্রতি মাধ্যমিক স্কুলে পড়া শেষ করে তাদের প্রতিষ্ঠানের ডাবিং বিভাগে যোগদান করেছিলেন ওই তিন নারী কর্মী।

বার্তাসংস্থা এএফপিকে লতিফি বলেন, ‘তারা সবাই মারা গেছে। অফিস থেকে পায়ে হেঁটে বাড়িতে ফেরার সময় তাদেরকে গুলি করে হত্যা করা হয়।’

সাম্প্রতিক সময়ে আফগানিস্তানে রক্তক্ষয়ী হামলার সংখ্যা অনেক বেড়েছে। এজন্য তালেবানকে দায়ী করে আসছে দেশটির প্রশাসন। সম্প্রতি দেশটির গোয়েন্দা প্রধানের দেওয়া তথ্য অনুযায়ী, ২০২০ সালে বিদ্রোহী গোষ্ঠীটি ১৮ হাজারের বেশি হামলার সঙ্গে জড়িত ছিল।

এসব হামলা বা হত্যার বেশিরভাগের দায় কোনো জঙ্গি সংগঠনই স্বীকার করেনি। তবে দেশটির সরকারি কর্মকর্তারা অধিকাংশ ক্ষেত্রে বিরোধীপক্ষ সশস্ত্র গোষ্ঠী তালেবানকে দায়ী করে থাকেন। অবশ্য তালেবান এসব হামলা ও হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত নয় বলে এর আগে বার্তাসংস্থা এপির কাছে দাবি করেছিলেন গোষ্ঠীটির মুখপাত্র। সূত্র: বিবিসি।

সান নিউজ/এসএম

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা