আন্তর্জাতিক

নাইজেরিয়ায় অপহৃত ২৭৯ শিক্ষার্থী মুক্ত

আন্তর্জাতিক ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলের একটি বোর্ডিং স্কুল থেকে অপহৃত ২৭৯ ছাত্রীর সকলকে মুক্তি দেয়া হয়েছে। তারা এখন সরকারের আশ্রয়ে রয়েছে। মঙ্গলবার (২ মার্চ) স্থানীয় গভর্নর এ কথা জানান।

জামফারা রাজ্যের গভর্নর ড. বেলো মাতাওয়ালে এএফপি’র একজন সাংবাদিককে বলেন, আমি আনন্দের সঙ্গে ঘোষণা করছি যে সকল ছাত্রী এখন মুক্ত। তারা সকলে সরকারি ভবনে এসে পৌঁছেছে। সকলেই ভালো আছে।

এর আগে কর্তৃপক্ষ বলেছিল, প্রত্যন্ত জাঙ্গিবি গ্রামের একটি মাধ্যমিক বালিকা বিদ্যালয় থেকে শুক্রবার শত শত বন্দুকধারী এসে ৩১৭ জন শিক্ষার্থীকে অপহরণ করে। কিন্তু গভর্নর জানান, অপহৃত ছাত্রীর সংখ্যা ২৭৯ জন। সরকারি কর্মকর্তারা অপহরণকারীদের সাথে আলোচনা করে এসব ছাত্রীর মুক্তির ব্যবস্থা করে।

উল্লেখ্য, গত তিন মাসেরও কম সময়ের মধ্যে নাইজেরিয়ায় গণহারে শিক্ষার্থীর অপহরণের ঘটনা ঘটে। এর ফলে সরকারের বিরুদ্ধে ক্ষোভ তীব্র আকার ধারণ করে।

সান নিউজ/এসএস

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ভালুকায় দেশীয় মাছ রক্ষায় বিশেষ অভিযান: বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ ও ধ্বংস

ময়মনসিংহের ভালুকা উপজেলার রাজৈ ইউনিয়নে দেশীয় প্রজাতির মাছ রক্ষায় পরিচালিত...

নবনির্বাচিত রাষ্ট্রপতির সঙ্গে নোবিপ্রবি উপাচার্যের সৌজন্য সাক্ষাৎ

নবনির্বাচিত রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছে...

কুলাউড়ায় তরুণীর ঝুলন্ত মরদেহ উদ্ধার 

মৌলভীবাজারের কুলাউড়ায় একটি ভাড়া বাসা থেকে সুমাইয়া আক্তার (২০) নামে এক তরুণীর...

এনসিপির পাঁচ নেতার জামিন নামঞ্জুর, কারাগারে প্রেরণ 

মৌলভীবাজারে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) অভ্যন্তরীণ কোন্দল, চাঁ/দা/বা/জি ও হ...

মুন্সীগঞ্জ শহরে অবৈধ পুকুর ভরাটের প্রতিবাদে মানববন্ধন

মুন্সীগঞ্জ শহরের উত্তর ইসলামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সংলগ্ন এলাকায় অবৈধভা...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা